Logo
Logo
×

Advertisement

পাকিস্তান

ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানাল তার পরিবার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানাল তার পরিবার

Advertisement

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবার তার কারাবন্দি থাকা অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে তিনি এখনও বেঁচে আছেন কি না।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাত বন্ধ রাখা হয়েছে। এমনকি তার কারাগার পরিবর্তন হয়েছে এমন খবরও ছড়িয়ে পড়েছে। কাসিম জানিয়েছেন, প্রতি সপ্তাহে আদালত পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সরাসরি বা নির্ভরযোগ্য কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

ইমরানের ব্যক্তিগত চিকিৎসককে তার কাছে পাঠানোর জন্য তার পরিবার দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, কিন্তু এক বছরের বেশি সময় ধরে কোনো চিকিৎসা বা পরীক্ষা করা সম্ভব হয়নি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, শারীরিকভাবে ইমরান ভালো আছেন। তবে উচ্চ নিরাপত্তার কারাগারে তাকে স্থানান্তর করা হবে কি না সেটা জানা নেই।

৭২ বছর বয়সী ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে তিনি ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। ইমরান দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মনে করছে, এই মামলাগুলো তার রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে করা হয়েছে।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোকে ইমরান খানের ছবি বা নাম প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে। কাসিম বলেন, এই বিচ্ছিন্নতা ইচ্ছাকৃতভাবে ঘটানো। তারা তাকে (ইমরান) ভয় পায় কারণ তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।

কাসিম ও তার বড় ভাই সুলেইমান ঈসা খান বর্তমানে লন্ডনে থাকেন এবং পাকিস্তানের রাজনীতিতে সরাসরি তাদের কোনো সম্পৃক্ততা নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানের এক প্রদেশে জরুরি অবস্থা জারির উদ্যোগ

পাকিস্তানের এক প্রদেশে জরুরি অবস্থা জারির উদ্যোগ

লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির

প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির

পাকিস্তানে নিজ বাড়ি থেকে মন্ত্রীকে অপহরণ

পাকিস্তানে নিজ বাড়ি থেকে মন্ত্রীকে অপহরণ

সৌদি বিমানবন্দরে হামলার নিন্দা পাকিস্তানি প্রধানমন্ত্রীর

সৌদি বিমানবন্দরে হামলার নিন্দা পাকিস্তানি প্রধানমন্ত্রীর

আফগানিস্তান যেভাবে পাকিস্তানের জন্য কাঁটা হয়ে উঠছে

আফগানিস্তান যেভাবে পাকিস্তানের জন্য কাঁটা হয়ে উঠছে

আরও পড়ুন

পাকিস্তানের এক প্রদেশে জরুরি অবস্থা জারির উদ্যোগ

পাকিস্তানের এক প্রদেশে জরুরি অবস্থা জারির উদ্যোগ

লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানে নিজ বাড়ি থেকে মন্ত্রীকে অপহরণ

পাকিস্তানে নিজ বাড়ি থেকে মন্ত্রীকে অপহরণ

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম