প্রবাসের চাকরি ছেড়ে কমলা চাষে ভাগ্যবদল ফিরোজের
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম
ছবি: আবদুস সালাম আজাদী
ছবি: আবদুস সালাম আজাদী
ছবি: আবদুস সালাম আজাদী
ছবি: আবদুস সালাম আজাদী
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবে সিমেন্ট কারখানায় কাজ করতেন ফিরোজ মাতুব্বর। অবসর সময়ে ইউটিউবে দেখতেন কমলা চাষের ভিডিও। সেখান থেকেই দেশে ফিরে কমলার বাগান করার স্বপ্ন দেখেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রবাসজীবন ছেড়ে দেশে ফিরে মাত্র ৩৩ শতাংশ অনাবাদি জমিতে শুরু করেন কমলা চাষ।
এখন তার বাগানের গাছে গাছে ঝুলছে থোঁকায় থোঁকায় কমলা। ফলন ও বিক্রিতে সফলতা পাওয়ায় বদলে গেছে তার জীবনের গল্প।
ফিরোজের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামে। সাত বছর আগে ওই জমিতে দার্জিলিং জাতের ১২০টি কমলার চারা রোপণ করেন তিনি। বর্তমানে প্রতিটি গাছে ৩০ থেকে ৫০ কেজি কমলা ধরেছে। গত বছর প্রায় চার লাখ টাকার কমলা বিক্রি করেছেন। এ বছর পাঁচ থেকে সাত লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন তিনি।
সম্প্রতি ফিরোজের বাগানে গিয়ে দেখা যায়, গাছের ডালে ডালে ঝুলছে হলুদ ও সবুজ রঙের কমলা। প্রতিটি থোকায় রয়েছে ১০ থেকে ২০টি পর্যন্ত ফল। আকারে বড় কমলাগুলো স্বাদেও বেশ মিষ্টি। বাগানের খবর ছড়িয়ে পড়ায় দূরদূরান্ত থেকে মানুষ আসছেন তা দেখতে। দর্শনার্থীদের জন্যও কিছু কমলা গাছে রেখে দিয়েছেন ফিরোজ।
