Logo
Logo
×

Advertisement

অন্যান্য

অপবাদ দিতেই ঢাবির প্রথম শহিদ নজিরকে মুছে ফেলা হয়েছে: খোমেনী ইহসান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

অপবাদ দিতেই ঢাবির প্রথম শহিদ নজিরকে মুছে ফেলা হয়েছে: খোমেনী ইহসান

Advertisement

বাংলাদেশের মুসলমানদের ওপর উগ্র হিন্দুদের সাম্প্রদায়িক নির্যাতন-নিপীড়নের ইতিহাস ধামাচাপা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শহীদ নজির আহমদের নাম মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। 

তার অভিযোগ, সাম্প্রদায়িকতার শিকার মুসলমানদের সাম্প্রদায়িক অপবাদ দিতেই এ কাজ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ‘সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির দিবস’ উপলক্ষে বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খোমেনী ইহসান এসব বলেন। 

খোমেনী ইহসান বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ১৯০ বছর ধরে মুসলমানেরা ইংরেজ শাসক ও হিন্দু জমিদারদের সাম্প্রদায়িক শোষণের শিকার হয়েছে। সে সময় মুসলমানেরা ইসলামী নাম রাখতে পারতো না, দাড়ি রাখতে পারতো না এবং টুপি পাঞ্জাবি লুঙ্গিও পরতে পারতো না। সেই অবস্থা থেকে মুসলমানেরা মুক্তি পেয়েছিল মুসলিম পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে। কিন্তু ১৯৪৭ সালে এ রাষ্ট্র পাওয়ার আগ পর্যন্ত মুসলমানেরা সাম্প্রদায়িক হামলা থেকে মুক্তি পায়নি।

জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক বলেন, পাকিস্তান প্রতিষ্ঠান মাত্র চার বছর আগে ১৯৪৩ সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে। বন্দেমাতরম গান ও পূজা অর্চনার বদলে মিলাদ মাহফিলের মাধ্যমে নবীন বরণের দাবি জানানোয় মুসলিম ছাত্র নেতা শহীদ নজির আহমদকে ক্লাস রুমে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল উগ্র হিন্দুরা। কিন্তু মুসলমানদের ওপর পরিচালিত সাম্প্রদায়িকতার ইতিহাস আড়াল করতে এ ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। নিজেদের অসাম্প্রদায়িক হিসেবে জাহির করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কোনো রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হওয়ার পরেও নজির আহমদকে স্মরণ করে না। 

শহীদ নজির আহমদকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার দাবি জানিয়ে খোমেনী ইহসান বলেন, যে সরকার ক্ষমতায় আসুক আগামী বছরের ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ নজির দিবস পালন করতে হবে। তাকে হত্যার ঘটনাসহ ঔপনিবেশিক আমলে মুসলমানদের নির্যাতন নিপীড়নের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, হাবিবুল্লাহ মারজান, শফিকুর রহমান; বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব আরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, আবু বকর ও জিহাদী ইহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সদস্য সচিব নিয়াজ আহমদ ও সদস্য আল আমিন শেখ, সরকারী মাদ্রাসা ই আলিয়া শাখার আহ্বায়ক মো. রাকিব মণ্ডল, সদস্য সচিব মো. জিনাত হোসাইন ও সিনিয়র সহকারী সদস্য সচিব শরিফ খান প্রমুখ।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবির ৫৪তম সমাবর্তন বক্তা কে এই আতসুশি সুনামি

ঢাবির ৫৪তম সমাবর্তন বক্তা কে এই আতসুশি সুনামি

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন ১ নভেম্বর থেকে

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন ১ নভেম্বর থেকে

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

‘চোখ দেখতে না পাওয়ায় স্বস্তি পাচ্ছিলাম না’—নিকাব বিতর্কে মুখ খুললেন ঢাবি শিক্ষক

‘চোখ দেখতে না পাওয়ায় স্বস্তি পাচ্ছিলাম না’—নিকাব বিতর্কে মুখ খুললেন ঢাবি শিক্ষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

আরও পড়ুন

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

‘অভিযোগও তাদের বিরুদ্ধে, তদন্তও করবে তারা’—প্রশ্ন ফাঁস নিয়ে কাদের

‘অভিযোগও তাদের বিরুদ্ধে, তদন্তও করবে তারা’—প্রশ্ন ফাঁস নিয়ে কাদের

‘মতলব কী?’—সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলম

‘মতলব কী?’—সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলম

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম