Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সিদ্ধান্তহীনতায় ভুগছে একটি দল: ব্যারিস্টার খোকন

Icon

সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম

সিদ্ধান্তহীনতায় ভুগছে একটি দল: ব্যারিস্টার খোকন

Advertisement

সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, একটি দল পিআর পদ্ধতিতে ভোট চায় আবার পাশাপাশি প্রতিটি আসনে প্রার্থীও দিয়েছে, আসলে তারা নিজেরাই সিদ্ধান্তহীনতায় ভুগছে। তারা এর আগেও মন্ত্রী ছিল, সংসদে ছিল, কখনো পিআরের কথা বলেনি। সামনে নির্বাচনকে বানচাল করার জন্যই এ ইস্যু তৈরি করছে তারা।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে নির্বাচন, মহাপরীক্ষা। দলের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করতে হবে। তা না হলে আমাদের কঠিন পরাজয় বরণ করে নিতে হবে।

শুক্রবার দুপুরে ও সন্ধ্যায় বিএনপির সোনাইমুড়ি উপজেলা শাখার পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উদ্দিন খোকন এসব কথা বলেন।

সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. দিদার হোসেনের সভাপতিত্বে সোনাইমুড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে উক্ত পরিচিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিকসহ দলের নেতারা।

পরিচিত সভায় বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম