Logo
Logo
×

Advertisement

রাজনীতি

১৭ বছর পর ভোটের অধিকার ফিরেছে জনগণের হাতে: সেলিমা

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

১৭ বছর পর ভোটের অধিকার ফিরেছে জনগণের হাতে: সেলিমা

Advertisement

‘আপনারা ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। একটি স্বৈরাচার সরকার আপনাদের সেই মৌলিক অধিকার দীর্ঘদিন ধরে কেড়ে রেখেছিল।’

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা সদরে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে এমন মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান।

তিনি আরও বলেন, আপনারা ধানের শীষে ভোট দেবেন দেশকে ও জনগণকে বাঁচাবেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার নড়াগাতীর কাছারি মাঠে বিএনপির নারী ও শিশু অধিকার  ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা সমাজের অর্ধেক অংশ নারী এবং দেশের ভবিষ্যৎ শিশুদের অধিকার সুরক্ষায় বিএনপির সুস্পষ্ট ও বাস্তবধর্মী অঙ্গীকার তুলে ধরেন। তারা বলেন, ক্ষমতায় গেলে নারী ও শিশুর নিরাপত্তা, ন্যায়বিচার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি একটি আধুনিক ও সময়োপযোগী নীতি বাস্তবায়ন করবে।

প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে এজেন্ডাগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেবেন এবং নারী ও শিশুবান্ধব একটি সমাজ গঠনে কাজ করবেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক  মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

নড়াগাতীর কাছারি মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় নারী ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম