Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

আব্দুল খালেক। ফাইল ছবি

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনটি যুগপৎ আন্দোলনের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছে বিএনপি। কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে প্রার্থী হন দল থেকে বহিষ্কৃত বিএনপি দলীয় সাবেক সংসদ-সদস্য আব্দুল খালেক। তাকে ঢাকায় ডেকে নিয়ে সাকিরের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জোনায়েদ সাকিসহ ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখন প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১০ জন প্রার্থী। তারা হলেন- জামায়াতে ইসলামীর মহসীন, এনসিপির সফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদউদ্দিন খান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হাবিবুর রহমান, গণঅধিকার পরিষদের সফিকুর ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেএম জাবির।

জানতে চাইলে আব্দুল খালেক বলেন, ‘চেয়ারপারসন (তারেক রহমান) ডেকেছিলেন। তিনি দলের অবস্থান নিয়ে আলোচনা করেছেন। আমি এলাকার অবস্থা নিয়ে আলোচনা করেছি। দলের সার্বিক বিষয় ও শরিক দলের সঙ্গে সমঝোতার বিষয়টি তিনি বুঝিয়ে বলেছেন। এ জন্য দলের চেয়ারম্যান আমাদের সহযোগিতা চেয়েছেন। দলের সবাইকে জড়ো করে বুঝিয়ে রাজি করার জন্য আমাকে বলেছেন। চেয়ারপারসন যখন আদেশ দেন, সেটি তো মানতে হবে। চেয়ারপারসনের কথা রাখতে হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম