Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জাতীয় সংসদ হবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় ধাপ: সারজিস আলম

Advertisement

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ এএম

জাতীয় সংসদ হবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় ধাপ: সারজিস আলম

Advertisement

২০২৬ সালের জাতীয় সংসদ হবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম।

শুক্রবার পঞ্চগড় চিনিকল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সারজিস আলম বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ ২০২৬ সাল থেকে পেছনের দিকে ফিরবে, নাকি অভ্যুত্থানের চেতনা নিয়ে এগিয়ে যাবে। ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে একটি ধাপ অতিক্রম করা হয়েছে। একই সঙ্গে আমাদের এই সংগ্রাম ২০২৪ সালের লড়াইকে স্বয়ংসম্পূর্ণ করার লড়াই।

দিনের বেলায় মাদকের বিরুদ্ধে কথা বলে রাতের আঁধারে মাদক ব্যবসা থেকে সুবিধা নেওয়া ব্যক্তিদের বয়কটের আহ্বান জানান এনসিপির এই নেতা।

সারজিস আরও বলেন, এই লড়াই চাঁদাবাজদের বিরুদ্ধে চলবে কি না, দখলদারদের বিরুদ্ধে চলবে কি না, মিথ্যা মামলার বাণিজ্য যারা করছে, তাদের বিরুদ্ধে চলবে কি না সব কিছু নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। যারা মানুষকে হুমকি দেয়, হয়রানি করে, তাদের বয়কট করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে অল্প সময় জনদরদি সেজে থাকার পর জনগণের কাছ থেকে উধাও হয়ে যাওয়া রাজনীতিবিদদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

তিনি বলেন, মহান আল্লাহতায়ালা স্বাধীনতার পর এই প্রথমবার এমন একটি সুযোগ দিয়েছেন। আগামী ৫০ বছরেও এমন সুযোগ আসবে কি না তা অনিশ্চিত। আমরা যেন এই আমানতের খেয়ানত না করি।

সারজিস আলম বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া- দেশের এক লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটারজুড়ে একটাই ধ্বনি উঠবে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

জামায়াত কি বিরিয়ানির ভাগের জন্য সরকারের বিরোধিতা করে: আবু হানিফ

জামায়াত কি বিরিয়ানির ভাগের জন্য সরকারের বিরোধিতা করে: আবু হানিফ

মুখে দাগ কেন, জানালেন জামায়াত আমির

মুখে দাগ কেন, জানালেন জামায়াত আমির

হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ

জামায়াত আমির হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

আরও পড়ুন

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম