Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুদের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে’

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

‘বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুদের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি।

Advertisement

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের জন্য একটি পরিষ্কার বক্তব্য আছে। প্রথমত, তারা চায় জীবনের নিরাপত্তা। এরপর তারা জানমাল এবং ধর্মের নিরাপত্তা চায়। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং আমি যদি এমপি হই, তাহলে বরগুনা-২ আসনে সব হিন্দুদের জীবনের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে। আর কেউ যদি হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে তাদের চোখ উপড়ে ফেলা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার বামনা উপজেলার রামনা শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন।    

নুরুল ইসলাম মনি বলেন, এই সংসদীয় আসনে আমার আমলে কোনো চাঁদাবাজি ছিল না এবং কোনো চাঁদাবাজের স্থান বরগুনা-২ আসনে হয়নি। এই এলাকার সব উন্নয়নে আমার অবদান রয়েছে। বিগত দিনে কোনো কাজের বিনিময়ে আমি যদি কারো কাছ থেকে কোনো ঘুস খেয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না। আর যদি ভালো কাজ করে থাকি, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নুরুল ইসলাম মনি তার নির্বাচনি জনসভায় বলেন, আগামী ১২ তারিখ ভোর ছয়টায় আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। আমি যদি যোগ্য হই, তাহলে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি ধানের শীষের একজন প্রার্থী।     

ধানের শীষে ভোট দেবেন কেন— ভোটারদের কাছে এই প্রশ্ন রেখে তিনি বলেন, আমি নুরুল ইসলাম মনি। আপনারা সবাই আমাকে চেনেন। কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী সুলতান সাহেবকে আপনারা কয়জন চেনেন? এই স্কুল মাঠ আমি বানিয়েছি, আমি এই মাঠে শতবার এসেছি। কিন্তু সুলতান সাহেব কতবার এসেছেন, আপনারা বলেন। একবারও তিনি আসেননি।

জনসভায় উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব ও শিল্পপতি মো. রুহুল আমিন শরিফ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন হাওলাদারসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম