Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এবি পার্টির মঞ্জুকে বিপুল ভোটে হারালেন বিএনপির ভিপি জয়নাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম

এবি পার্টির মঞ্জুকে বিপুল ভোটে হারালেন বিএনপির ভিপি জয়নাল

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদি ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

Advertisement

৫১ হাজার ১৫২ ভোটে এগিয়ে থেকে ফেনী-২ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে হারিয়ে জয়লাভ করেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক এ ফল ঘোষণা করেন।

ফলে দেখা যায়, এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঈগল প্রতীকে ৮০ হাজার ৫৮ ভোট, ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ভূঞা হাতপাখা প্রতীকে ৬ হাজার ৮৪৯ ভোট, আমজনতা দলের সাইফুল করিম মজুমদার প্রজাপতি প্রতীকে ৮০১ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা রিকশা প্রতীকে ৮২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল ঘোড়া প্রতীকে ৭০৩ ভোট, গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা ট্রাক প্রতীকে ৪০৯ ভোট, বাসদের (মার্কসবাদী) জসিম উদ্দিন কাঁচি প্রতীকে ৩২২ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন বটগাছ প্রতীকে ৩০৪ ভোট, জেএসডির সামসুদ্দিন মজুমদার তারা প্রতীকে ২৪০ ভোট,  ইনসানিয়াত বিপ্লবের তাহিরুল ইসলাম আপেল প্রতীকে ২৩৯ ভোট পেয়েছেন।

জানা যায়, আসনটিতে মোট ১৪৬টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ছিল ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন। ভোটগ্রহণের হার ৫১ দশমিক ৮৭ শতাংশ। এ ছাড়া নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসী ও দেশে ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তারা।

এদিকে ভোটের ফল নিয়ে বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিনকে শুভেচ্ছা জানিয়েছেন মজিবুর রহমান মঞ্জু। একইভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফেনী গড়ার কথা বলেছেন বিএনপি প্রার্থী। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মঞ্জু

শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মঞ্জু

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম