Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:০৭ এএম

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২

Advertisement

কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস লেভেল ক্রসিয়ে উঠে গেলে তাতে ধাক্কা দেয় ট্রেন। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে আছে ৩ শিশু ও ২ নারী। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এতে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আপাতত বন্ধ আছে।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম