Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:০২ পিএম

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা

ডা. তাসনিম জারা। ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ডা. তাসনিম জারা। তবে নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। তার সঙ্গে বর্তমান ক্ষমতাসীন হল বিএনপির নেগোসিয়েশন হয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে এ অভিযোগ কল্পনাপ্রসূত ও মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে একটি পোস্ট করেছেন। 

পোস্টে  তাসনিম জারা লিখেছেন, একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ‘তানসিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিল।’ আরও দাবি করছেন, ‘জারা চ্যানেল করে বিএনপির সঙ্গে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।’

এ দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা দাবি করে তাসনিম জারা বলেন, ‘আমি বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে কখনো এমন কোনো আলোচনা করিনি। যারা এই মিথ্যা ছড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন করুন- কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন’ হলো? কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। 

এমন কিছু কখনো ঘটেনি উল্লেখ করে তিনি লেখেন, ‘এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে, নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

বিএনপির কর্মী দাবি, আ.লীগের কমিটিতে নাম স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

সাবেক জামাইয়ের হাতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

সাবেক জামাইয়ের হাতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

বালু উত্তোলনের প্রতিবাদ বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

অপপ্রচারে জামায়াত-শিবিরের সঙ্গে এনসিপিও যুক্ত হয়েছে: আবু হানিফ

অপপ্রচারে জামায়াত-শিবিরের সঙ্গে এনসিপিও যুক্ত হয়েছে: আবু হানিফ

রিমান্ড শেষে আদালতে মেজর আখতারুজ্জামান, চাইলেন জামিন

রিমান্ড শেষে আদালতে মেজর আখতারুজ্জামান, চাইলেন জামিন

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম