Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম

বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু

বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী। 

শুক্রবার (১৭ জুলাই) বিকালে নাটোর সদরের হালসায় সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে হালসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং  তার দল বিএনপি মনে করে ৬৮ হাজার গ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। তাই বাংলাদের অবহেলিত প্রতিটি জনপদে বিএনপি সরকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করবে। প্রয়োজন অনুসারে বন্যার্তদের জন্য আশ্রয়ণ প্রকল্প, সাইক্লোন সেন্টার, রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসার ভবণ নিমার্ণ থেকে শুরু করে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন করবে।

তিনি বলেন, বিএনপি সরকার হিংসা-বিদ্বেষ নয়, সবার সঙ্গে মিলেমিশে দেশের উন্নয়ন করতে চায়। দুবছর আগে এই জুলাই মাসেই এদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। ফ্যাসিবাদী হাসিনাও তার দোসররা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেশকে অশান্ত করার অপচেষ্টা করবে। সবাইকে সচেতন থেকে ফ্যাসিবাদী চক্রের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের মানুষ ফ্যাসিবাদী হাসিনা সরকারের দীর্ঘদিনের অত্যাচার, হত্যা, গুম ও খুন ভুলে যায়নি। আন্দোলনের সময় তারা যেভাবে শিশু থেকে শুরু করে ছাত্র-জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে আমরা তা ভুলে যাইনি। এসব হত্যার যথাযথ বিচার করা হবে।  

নাটোর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

আরও পড়ুন

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম