Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:৫১ এএম

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

জান্নাতুল ফেরদৌস টনি ও সুলতান মারুফ তালহা।

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা আহ্বায়ক (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হয়েছেন জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব হয়েছেন সুলতান মারুফ তালহা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সামসুল আরেফিন স্ট্যালিন। 

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় এ কমিটি প্রকাশ করা হয়। জান্নাতুল ফেরদৌস টনি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন।

কুষ্টিয়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন—মো. আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. সাজেদুর রহমান (বিপুল), যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. গোলাম আজম (জুলিয়ান), আব্দুল মান্নান ও মো. হেলাল উদ্দিন শেখ। যুগ্ম সদস্য সচিব হয়েছেন শরীফুল ইসলাম সবুজ ও খন্দকার মফিজুর রহমান (শাহীন)।

কুষ্টিয়া জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মিরাজ ও হাসিবুর রহমান। জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন নাসরিন আক্তার। তিনি জুলাই শহীদ তৌহিদুর রহমান রানার স্ত্রী।

আগামী ৬ মাসের জন্য অনুমোদিত কুষ্টিয়া জেলা এনসিপির এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই খুন

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই খুন

মাদক নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৭

মাদক নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৭

দূরপাল্লার বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

দূরপাল্লার বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ

আরও পড়ুন

বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগবিষয়ক সম্পাদক: আবু হানিফ

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগবিষয়ক সম্পাদক: আবু হানিফ

বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম