Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

নুসরাত তাবাসসুম

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। এক দফা সময় বাড়ানোর পর ১৫-২০ পৃষ্ঠার সিলগালা করা প্রতিবেদনটি ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পৌঁছায়।

তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রতিবেদন পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কমিটির সদস্যরা বৈঠক করে প্রতিবেদন চূড়ান্ত করার পর সিলগালা অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন।’ তবে গোপনীয়তার স্বার্থে প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কমিটির অন্য তিন সদস্য হলেন—বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। তদন্তকালে তারা ওই বাড়ির বাসিন্দা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করেন এবং পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর গভীর রাতে বাগোয়ান গ্রামে এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেন নুসরাত তাবাসসুম।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে। প্রথমে তিন কার্যদিবসের সময় দেওয়া হলেও পরে ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়, যার শেষ দিন ছিল মঙ্গলবার (২৪ নভেম্বর)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিচয়হীন অবস্থায় এসেছিলেন কুষ্টিয়ায়, পাঁচ বছর পর ফিরছেন নেপালে

পরিচয়হীন অবস্থায় এসেছিলেন কুষ্টিয়ায়, পাঁচ বছর পর ফিরছেন নেপালে

৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়ান

৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়ান

বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, গুরুতর আহত ২

বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, গুরুতর আহত ২

‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না— ২ টাকা করে খাবেন’

আমির হামজাকে ঘুসের প্রস্তাব ‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না— ২ টাকা করে খাবেন’

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

অশান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৪১ কারখানা বন্ধ

অশান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৪১ কারখানা বন্ধ

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম