Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী

Advertisement

বাংলাদেশ কোনো দেশের সঙ্গে শর্তসাপেক্ষে নয়, বরং পারস্পরিক সমতা, সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে শ্রদ্ধা জানান রিজভী।

রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। তবে কোনো ধরনের শর্তের বিনিময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না।

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই বাংলাদেশের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক তৈরি হতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও এই নীতির ভিত্তিতেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন বলে জানান তিনি।

রিজভীর ভাষায়, কোনো দেশের সঙ্গে সম্পর্কের আড়ালে যদি বিশেষ কোনো শর্ত থাকে, তাহলে সেটিকে বন্ধুত্ব বলা যায় না। প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার মাধ্যমেই প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, কোনো ধরনের স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণভাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানালে সরকার সেটিকে স্বাগত জানাবে। কিন্তু সম্পর্কের পেছনে যদি কোনো স্বার্থ বা শর্ত থাকে, তাহলে বাংলাদেশ তা মেনে নেবে না। ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলেও আশা প্রকাশ করেন রিজভী।

কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারাও কর্মসূচিতে অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেবীগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়কের মৃত্যুতে রিজভীর শোক

দেবীগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়কের মৃত্যুতে রিজভীর শোক

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোকবার্তা

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোকবার্তা

২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না

বিরোধী দলের উদ্দেশে রিজভী ২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না

ন্যাপ চেয়ারম্যানের ওপর হামলায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ

ন্যাপ চেয়ারম্যানের ওপর হামলায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ

স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী

স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী

আরও পড়ুন

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম