Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানাল‘ আমরা বিএনপি পরিবার’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৫৫ পিএম

রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানাল‘ আমরা বিএনপি পরিবার’

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবঘোষিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  ‘আমরা বিএনপি পরিবার’ জানায়-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের এক অনন্য স্বীকৃতি। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাহস, ত্যাগ ও আপসহীনতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।

মানুষের অধিকার রক্ষা ও নিপীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার মানবিক ভূমিকা ‘আমরা বিএনপি পরিবার’-এর কার্যক্রমের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। তার দিক নির্দেশনা ও অভিভাবকসুলভ পরামর্শ আমাদের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি, তার দূরদর্শী নেতৃত্ব ও সাংগঠনিক প্রজ্ঞায় বিএনপি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান- সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’

‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

আরও পড়ুন

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম