Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রুহুল কবির রিজভীর জন্মদিনে অন্ধ হাফেজদের নিয়ে ছাত্রদলের দোয়া মাহফিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম

রুহুল কবির রিজভীর জন্মদিনে অন্ধ হাফেজদের নিয়ে ছাত্রদলের দোয়া মাহফিল

Advertisement

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি, বিএনপির মৃত্যুঞ্জয়ী নেতা ও নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ।

শুক্রবার বাদ আসর আল মারকাজুল ইসলাম অন্ধ মাদ্রাসা, বাবর রোড, মোহাম্মদপুরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ডাঃ লোহানী মোঃ তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যোগ্য ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। আন্দোলন-সংগ্রামে দলের প্রতি তার কমিটমেন্ট তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নিজ যোগ্যতাবলেই তিনি এখন ভারপ্রাপ্ত মহাসচিব। প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই দোয়ার আয়োজনের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলকে ধন্যবাদ জানাই।’

যুবদল সহ সভাপতি ডাঃ লোহানী বলেন, ‘রিজভী আহমেদের নেতৃত্বে যুবদল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবের কর্মতৎপরতা চোখে পরার মতো। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

সভাপতির বক্তব্যে ডাঃ তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার ছাত্রদলের সেরা আবিষ্কার এ্যাড. রুহুল কবির রিজভী। ২০১৫ সালের ১লা নভেম্বর লন্ডনে ম্যাডাম তার এক বক্তব্যে বর্তমান মহাসচিব রিজভী আহমেদের ত্যাগ ও গুণের কথা বর্ণনা করেছেন। আজ প্রধানমন্ত্রী তাকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের দাবি পূরণ করেছেন। রিজভী আহমেদের আজ প্রকৃত জন্মদিন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্যারের শতায়ূ কামনা করি।’

এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ সৈকত, ডাঃ মোহাম্মদ, ডাঃ সজীব, ডাঃ ফয়সাল, ডাঃ হাসিব, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডাঃ গোলাম রব্বানী, পশ্চিম ছাত্রদল সহ সভাপতি ডাঃ সাব্বির, মানিক, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, রাশেদুল আমিন, পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিরাজ হোসেন, ন্যাবের যুগ্ম মহাসচিব তিহান, যুবনেতা লাভলু, ছাত্রনেতা হিরন, সোহান, সাগর, রুবেল, সোহাগ, রনি, আসলাম-সহ নেতৃবৃন্দ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

ছাত্রদল ও সাইবার দলের আরও তিন নেতা গ্রেফতার

রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুর ছাত্রদল ও সাইবার দলের আরও তিন নেতা গ্রেফতার

১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ শীর্ষ নেতাকে শোকজ ছাত্রদলের

১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ শীর্ষ নেতাকে শোকজ ছাত্রদলের

প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

পদত্যাগ নিয়ে ছাত্রদল নেত্রী প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

আরও পড়ুন

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম