Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সিনিয়র নেতাদের কি ঠিকঠাক মূল্যায়ন করছে বিএনপি? যা বললেন আলাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

সিনিয়র নেতাদের কি ঠিকঠাক মূল্যায়ন করছে বিএনপি? যা বললেন আলাল

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও পাননি দলটির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তবে মনোনয়ন না পাওয়ার কারণ জানতে চাননি তিনি। দলের পক্ষ থেকে অন্য কোনো দায়িত্ব দিয়ে তাকে সম্মানিত করা হতে পারে—এমন প্রত্যাশায় রয়েছেন বলে জানিয়েছেন এই নেতা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন মোয়াজ্জেম হোসেন আলাল। অনুষ্ঠানে বিএনপির দীর্ঘদিনের রাজনীতিতে যুক্ত সিনিয়র নেতাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

মনোনয়ন চেয়েছিলেন কিনা, উপস্থাপকের এমন প্রশ্নে আলাল বলেন, ‘চেয়েছিলাম। দিল না।’

কেন মনোনয়ন দেওয়া হয়নি, তা জানতে চেয়েছিলেন কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, কেন দিল না সেটা জিজ্ঞাসা করিনি। তবে অন্য কিছুর মাধ্যমে হয়তো সম্মানিত করা হবে, এমন একটা প্রত্যাশায় রয়েছি আরকি।’

আলোচনায় উপস্থাপক উল্লেখ করেন, ১৯৮২ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুরোধে বিসিএস না দিয়ে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন আলাল। দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন তিনি। একই সঙ্গে আসাদুজ্জামান রিপন ও হাবিব উন নবী খান সোহেলের মতো সিনিয়র নেতাদেরও দল যথাযথ মূল্যায়ন করছে কিনা, তা জানতে চান উপস্থাপক।

জবাবে আলাল বলেন, ‘এটা আসলে এক কথায় উত্তর দেওয়া খুব মুশকিল। কারণ, যে ভুক্তভোগী বা যাকে আপনারা এই কথার মধ্য দিয়ে আমাকে ভুক্তভোগী বানানোর একটা প্রচ্ছন্ন সুর দেখালেন, তাতে বোঝাই যাচ্ছে, ভুক্তভোগীর জন্য কথা বলা খুব দুরূহ এবং কঠিন হয়ে যায় মাঝে মাঝে। কারণ, ভুক্তভোগী তো এমনিতেই নির্যাতিত হয়ে রয়েছে। আবার নতুন করে নির্যাতনের কোনো উপসর্গ তৈরি করা তো তার পক্ষে উচিত হবে না।’

তিনি বলেন, ‘যাদের নামগুলো আপনি বললেন, তাদের সবারই দলের জন্য অসীম ত্যাগ রয়েছে। সেই ত্যাগের ফসল হিসেবে আজকে যে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেই দায়িত্ব পরিচালনার ক্ষেত্রেও তাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।’

সিনিয়র নেতাদের ভবিষ্যতে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করেন আলাল। তার ভাষ্য, ‘এমনও হতে পারে, যিনি মূল জায়গায় আছেন অথবা নীতিনির্ধারণী পর্যায়ে যারা কয়েকজন আছেন, মাননীয় প্রধানমন্ত্রীসহ—তারা হয়তো চিন্তা করছেন, ঠিক আছে, আরেকটু পরে ওনাদের কোথাও দায়িত্ব দিয়ে নিয়ে আসি। অথবা এখন দলের কোনো জায়গায় সম্মানিত করে দল যাতে আরও চাঙ্গা হয়, সে উদ্যোগ নিতে পারেন।’

আলাল আরও বলেন, সরকারের তুলনায় বর্তমানে দলের দৃশ্যমানতা কম। তাই বিএনপিকে আরও দৃশ্যমান করতে নতুন কোনো নীতি গ্রহণ করা হতে পারে বলে তিনি মনে করেন।

উপস্থাপক যখন জানতে চান, সরকারে দায়িত্ব দেওয়ার চেয়ে দলকে শক্তিশালী করতে সিনিয়র নেতাদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানোর কথা বলছেন কিনা, তখন আলাল বলেন, ‘আমার কাছে এমনটা মনে হয় যে এরকমও হতে পারে। শুধু সরকারই তো সব নয়। এখন তো একই ব্যক্তি বিএনপিরও চেয়ারম্যান, আবার দেশেরও প্রধানমন্ত্রী এবং সংসদেরও নেতা। অর্থাৎ সবই এক জায়গায়। সুতরাং সবকিছু তার মুখের দিকে তাকিয়ে ভরসা না করে, তার সাহচর্যে যারা আছেন—দল ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের উচিত, আরও কোন কোন জায়গায় সরকারের উজ্জ্বল ও পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করা যায়, সেই জায়গাগুলো পূরণ করা।’

মনোনয়ন না পাওয়ার সিদ্ধান্তে তিনি খুশি কিনা, এমন প্রশ্নে আলাল বলেন, ‘আমি এ সিদ্ধান্তে খুশি না হলেও অখুশি নই।’

নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার প্রসঙ্গ টেনে তিনি উত্তম-সুচিত্রা অভিনীত ‘সপ্তপদী’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘এই পথ যদি না শেষ হয়’-এর কথা উল্লেখ করেন। আলাল বলেন, ‘আমাদের এই পথ যদি শেষ না হয়, তাহলে কেমন হতো বলতো—এটা তো আপনাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে। আমি নিজেও তো বলতে পারছি না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগুন শর্টসার্কিট থেকে নয়, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারীদের দায়মুক্তি দিয়েছেন: আসিফ মাহমুদ

আগুন শর্টসার্কিট থেকে নয়, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারীদের দায়মুক্তি দিয়েছেন: আসিফ মাহমুদ

মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন

মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন

সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মঞ্জু

সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মঞ্জু

১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার

১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, দলীয় পদ হারালেন দুই ভাই

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, দলীয় পদ হারালেন দুই ভাই

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে...

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে...

এনসিপিকেই সিদ্ধান্ত নিতে হবে জুলাই প্রশ্নে তারা কী করবে: হামিম

এনসিপিকেই সিদ্ধান্ত নিতে হবে জুলাই প্রশ্নে তারা কী করবে: হামিম

সিনিয়র নেতাদের কি ঠিকঠাক মূল্যায়ন করছে বিএনপি? যা বললেন আলাল

সিনিয়র নেতাদের কি ঠিকঠাক মূল্যায়ন করছে বিএনপি? যা বললেন আলাল

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম