Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। এরই মধ্যেই তার সুস্থতার প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একটি অডিও প্রচার করা হয়। তবে অডিওটি এক বছর আগের বলে জানায় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। 

শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাদের অফিসিয়াল ফেসবুক ‘Bangladesh Awami League’ পেজে ‘হাসিনা সুস্থ আছেন’ সংক্রান্ত একটি অডিও প্রচার করা হয়। তবে দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেকিংয়ে অডিওটি পুরোনো প্রমাণ হলে সেটি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ডিলিট করে দেওয়া হয়। শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে অডিওটি খুঁজে পাওয়া যায়নি। 

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়েছে। তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি প্রতিষ্ঠানটি। তাদের অনুসন্ধানে দেখা গেছে, তার সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিশিয়াল পেজে প্রচার করা অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর সত্য?’

‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর সত্য?’

‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ

‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ

ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ —নেতাদের ওপর কর্মীর ক্ষোভ

‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ —নেতাদের ওপর কর্মীর ক্ষোভ

আরও পড়ুন

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

হাসিনাকে লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন

হাসিনাকে লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন

‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর সত্য?’

‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর সত্য?’

‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ

‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম