Logo
Logo
×

Advertisement

ফলাফল

বেফাকের মেধা তালিকার শীর্ষ তিনে মারকাযু ফয়জিল কুরআনের শিক্ষার্থীরা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম

বেফাকের মেধা তালিকার শীর্ষ তিনে মারকাযু ফয়জিল কুরআনের শিক্ষার্থীরা

আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

Advertisement

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে হাফেজ সালেহ আহমাদ তাকরিমের মাদ্রাসা খ্যাত রাজধানীর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থীরা। 

সদ্য প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রতিষ্ঠানটির হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বিভিন্ন স্তরে উত্তীর্ণ হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতে সারাদেশে প্রথম ও তৃতীয় স্থান, কাফিয়া জামাতে প্রথম এবং ইবতেদায়ী জামাতে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিতাব বিভাগ থেকে মোট ১১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৯৯ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে, হিফজ বিভাগেও মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই বিভাগে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর মুতাওয়াসসিতা জামাতের শিক্ষার্থী বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। ৬৭৪ নম্বর পেয়ে ১৬তম মেধাস্থান অর্জন করেছেন তিনি। 

বিশ্বজয়ী হাফেজ তাকরীম ২০২২ সালে ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

 ফলাফলের বিষয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থার কারণেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

 দেশ-বিদেশে আয়োজিত বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা নিয়মিত ভালো করলেও একটি কাঠামোগত চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন ইসলামি শিক্ষাবিদরা। 

সংশ্লিষ্টদের মতে, অনেক মেধাবী হাফেজ কুরআন শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থেকে কিতাবি ইলম বা উচ্চতর ইসলামি শিক্ষা অর্জনে আগ্রহ হারিয়ে ফেলেন, যা পূর্ণাঙ্গ আলেম গঠনের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হারাম উপার্জনের টাকা দিয়ে মসজিদ-মাদ্রাসা নির্মাণ: শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

হারাম উপার্জনের টাকা দিয়ে মসজিদ-মাদ্রাসা নির্মাণ: শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

অর্থনৈতিক বেইনসাফি, শিশু সুরক্ষা ও আলেম সমাজ: সংকট ও উত্তরণের উপায়

অর্থনৈতিক বেইনসাফি, শিশু সুরক্ষা ও আলেম সমাজ: সংকট ও উত্তরণের উপায়

স্বীকৃতি থাকা সত্ত্বেও কওমি সনদ কর্মবাজারে উপেক্ষিত

সাক্ষাৎকারে- মুফতি এনায়েতুল্লাহ স্বীকৃতি থাকা সত্ত্বেও কওমি সনদ কর্মবাজারে উপেক্ষিত

দাওরায়ে হাদিসের পরীক্ষা ২১ জানুয়ারি

দাওরায়ে হাদিসের পরীক্ষা ২১ জানুয়ারি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

আরও পড়ুন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম