Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

টি এস এলিয়ট

Advertisement

Icon

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইংরেজি ভাষার কবি, নাট্যকার, সাহিত্য সমালোচক টি এস এলিয়টের জন্মদিন আজ। তিনি ১৮৮৮ সালের ২৬ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম টমাস স্টেয়ার্নস ইলিয়ট। তার পিতামহ উইলিয়াম গ্রিনলিফ এলিয়ট ছিলেন একজন ইউনিটেরিয়ান মন্ত্রী। তার বাবা হেনরি ওয়্যার এলিয়ট ছিলেন ব্যবসায়ী। টি এস এলিয়ট পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটেনের অক্সফোর্ডের মার্টন কলেজে।

টি এস এলিয়ট ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রতিভাবান কবি। মাত্র ২৫ বছর বয়সে ১৯১৪ সালে তিনি ইংল্যান্ডে চলে যান এবং ১৯২৭ সালে ৩৯ বছর বয়সে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন। তিনি আর কখনো আমেরিকায় ফিরে যাননি। এলিয়ট ১৯১৫ সালের দিকে তার কবিতা ‘দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক’-এর মাধ্যমে সবার নজর কাড়েন। এই কবিতার পর তার কলম থেকে একে একে বের হয় বিশ্ববিখ্যাত সব কবিতা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য-‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ (১৯২২), ‘দ্য হলো মেন’ (১৯২৫), ‘অ্যাশ ওয়েন্সডে’ (১৯৩০) এবং ‘ফোর কোয়ার্টেটস’ (১৯৪৫)। তার রচিত নাটকগুলোর মধ্যে অন্যতম-‘মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল’ (১৯৩৫)। ১৯৪৮ সালে ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ কবিতার জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।

মূলত ১৯২২ সালে এলিয়টের ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ কবিতাটি প্রকাশিত হওয়ার পরই তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ‘দ্য ওয়েস্ট ল্যান্ডে’ প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের মোহ ও বিতৃষ্ণাকে অত্যন্ত জোরালোভাবে প্রকাশ করা হয়। তবে এলিয়টের শ্রেষ্ঠ রচনা বলে গণ্য করা হয় ‘ফোর কোয়ার্টেটস’কে, যা একটি বই হিসাবে প্রকাশিত হয়েছিল, যদিও প্রতিটি ‘কোয়ার্টেট’ একেকটি পূর্ণাঙ্গ কবিতা।

টি এস এলিয়ট ১৯৬৫ সালের ৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এমিল জোলা

এমিল জোলা

কবি শেখ ফজলল করিম

কবি শেখ ফজলল করিম

জামাল আবদেল নাসের

জামাল আবদেল নাসের

টি এস এলিয়ট

টি এস এলিয়ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম