Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

জামাল আবদেল নাসের

Advertisement

Icon

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মিসরের বিপ্লবী প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের মৃত্যুবার্ষিকী আগামীকাল। তিনি ১৯১৮ সালের ১৫ জানুয়ারি আলেকজান্দ্রিয়া শহরে জন্মগ্রহণ করেন। তার নেতৃত্বে ১৯৫২ সালে মিসরীয় বিপ্লব অনুষ্ঠিত হয়, যার মধ্য দিয়ে মিসরের তৎকালীন বাদশাহ প্রথম ফারুকের পতন ঘটে এবং দেশটিতে ব্যাপক শিল্পায়নের সূচনা হয়। এই বিপ্লবের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরব জাতীয়তাবাদের চিন্তাধারার উন্মেষ ঘটে। নাসেরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত হয়ে আলজেরিয়া, লিবিয়া, ইরাক ও ইয়েমেনের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সমন্বিত আরব জাতীয়তাবাদ এবং সাম্রাজ্যবাদবিরোধী চিন্তাধারার সূচনা হয়।

জামাল আবদেল নাসের ১৯৫৬ সালের ২৬ জুলাই সুয়েজ খাল কোম্পানিকে জাতীয়করণ করার ঘোষণা দেন। এই কোম্পানি ছিল ফ্রান্স ও ব্রিটেনের যৌথ মালিকানায় এবং তারা সুয়েজ খাল পরিচালনা করত। ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মাঝে মিসরীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগে নেওয়া এ পদক্ষেপটি সুয়েজ সংকটের সূত্রপাত ঘটায়। ব্রিটেন, ফ্রান্স ও ইসরাইল মিসরের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ চালায়। প্রথমদিকে এটি ব্রিটিশ ও ফরাসি স্বার্থে বড় আঘাত হনে। তবে শেষ পর্যন্ত সুয়েজ খাল জাতীয়করণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথের নিয়ন্ত্রণ মিসরের অনুকূলে নিশ্চিত করে। বর্তমানে এটি মিসরের রাষ্ট্রায়ত্ত সুয়েজ খাল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়। ১৯৬৪ সালে গঠিত ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) প্রতিষ্ঠায় নাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জোটনিরপেক্ষ আন্দোলন বা ন্যাম প্রতিষ্ঠাতেও নাসেরের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

জামাল আবদেল নাসেরকে অধুনা আরব ইতিহাস এবং বিংশ শতাব্দীর উন্নয়নশীল রাষ্ট্রগুলোর রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। নাসেরের জাতীয়তাবাদী চিন্তাধারা ও সমন্বিত আরব জাতীয়তাবাদ বা প্যান-অ্যারাবিজম নীতি ষাটের দশকসহ পরবর্তীকালে মধ্যপ্রাচ্যে বিপুল জনসমর্থন লাভ করে।

জামাল আবদেল নাসের ১৯৭০ সালের ২৮ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এমিল জোলা

এমিল জোলা

কবি শেখ ফজলল করিম

কবি শেখ ফজলল করিম

জামাল আবদেল নাসের

জামাল আবদেল নাসের

টি এস এলিয়ট

টি এস এলিয়ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম