Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

হেলাল হাফিজ

Advertisement

Icon

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রেম ও দ্রোহের কবি হিসাবে সুপরিচিত হেলাল হাফিজের জন্মদিন আজ। তিনি ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খোরশেদ আলী তালুকদার এবং মাতা কোকিলা বেগম। হেলাল হাফিজের বয়স যখন তিন বছর, তখন তার মা মারা যান। কবির শৈশব কেটেছে নেত্রকোনায়। তিনি ১৯৬৫ সালে এসএসসি এবং ১৯৬৭ সালে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৭২ সালে তিনি দৈনিক পূর্বদেশে যোগদান করেন। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক। ১৯৭৬ সালের শেষদিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। তিনি দীর্ঘদিন যুগান্তরে কর্মরত ছিলেন।

হেলাল হাফিজের অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’। এ কবিতার দুটি পঙ্ক্তি-‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’-বাংলাদেশের কবিতামোদি ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়েছে। তিনি উনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় কবিতাটি লেখেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কবিতাটি কোনো পত্রিকা প্রকাশ করতে সাহস পায়নি।’ ওই সময় ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এর প্রথম পঙ্ক্তি সে সময় রাজনৈতিক স্লোগানে পরিণত হয়। ১৯৮৬ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। এটি ব্যাপক আলোচিত কাব্যগ্রন্থ। বইটির ৩৩টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে। ২০১২ সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’ প্রকাশিত হয়। ২০১৯ সালে তার তৃতীয় ও সর্বশেষ কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশিত হয়। পরের দুটি কাব্যগ্রন্থ প্রথম কাব্যগ্রন্থের মতো আলোচিত হয়নি।

ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ হেলাল হাফিজ ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। ২০২৫ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হয়েছেন।

হেলাল হাফিজ ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হেলাল হাফিজ

হেলাল হাফিজ

বিচারপতি আবদুস সাত্তার

বিচারপতি আবদুস সাত্তার

মুজীবুর রহমান খাঁ

মুজীবুর রহমান খাঁ

আবুল হাশিম

আবুল হাশিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম