Logo
Logo
×

Advertisement

খেলা

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন তাবিথ আউয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন তাবিথ আউয়াল

Advertisement

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে ফিফার একটি গুরুত্বপূর্ণ কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মনোনীত হয়েছেন ফিফা ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে।

এই কমিটি ফুটবলের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে। প্রযুক্তি, নতুন উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ফুটবলকে আরও উন্নত করার কাজ করে এই কমিটি। তাবিথ আউয়ালের সঙ্গে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও স্কটল্যান্ডের সদস্যরাও রয়েছেন এই কমিটিতে।

কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসল্যান্ডের থরভালদুর অরলিগসন। আর ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ থাকছেন সহ-সভাপতির দায়িত্বে।

এদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণকেও ফিফার আরেকটি কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মনোনীত হয়েছেন ফিফা ইউথ গার্লস কম্পিটিশন কমিটিতে। এই কমিটি বিশ্বের বিভিন্ন দেশের মেয়েদের ফুটবল প্রতিযোগিতা আয়োজন ও যুব ফুটবলারদের উন্নয়ন নিয়ে কাজ করে।

কিরণ যোগ দিচ্ছেন ইয়েমেন, কঙ্গো, উত্তর কোরিয়া, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, আমেরিকান সামোয়া, গ্রেনাডা ও লাটভিয়ার প্রতিনিধিদের সঙ্গে।

যদিও মাহফুজা আক্তার কিরণ আগেও ফিফার কমিটির সদস্য ছিলেন, তাবিথ আউয়ালের জন্য এটি প্রথমবারের মতো ফিফার কোনো বৈশ্বিক কমিটিতে অন্তর্ভুক্তি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ফেড কাপ শুরুর আগেই সূচিতে বদল আনল বাফুফে

ফেড কাপ শুরুর আগেই সূচিতে বদল আনল বাফুফে

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও

ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও

আরও পড়ুন

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম