Logo
Logo
×

Advertisement

খেলা

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

ফাইল ছবি

Advertisement

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও হেরে বসেছে বাংলাদেশ। যার ফলে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের সম্ভাবনা কার্যত শেষই হয়ে গেছে। তবে এই দুই ম্যাচ দিয়েই নতুন কোচ থমাস ডুলি বুঝে গেছেন, বাংলাদেশের ফুটবল কোন ২ রোগে ভুগছে। 

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। ৫০ মিনিটের আশেপাশেই ৩ গোল হজম করে বসেছিল দলটা। মালয়েশিয়া ম্যাচের সেই বাজে পারফর্ম্যান্সকে পেছনে ফেলে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেছে দলটা। তবে এরপরও সেটা জেতার জন্য যথেষ্ট হয়নি। 

সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ফুটবল সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা বিস্তর। দেশের ফুটবল লিগের শুরু নিয়ে কত টালবাহানা যে হলো চলতি মৌসুমে। ওদিকে সিঙ্গাপুর, মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে ফুটবল লিগ চলছে স্বাভাবিকভাবেই। সেখানে প্রতিযোগিতাও বেশ। 

থমাস ডুলির চোখেও বিষয়টা চোখে পড়েছে। তিনি বলেন, ‘ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিযোগিতা। বাংলাদেশে আমাদের ঘরোয়া প্রতিযোগিতা খুব বড় নয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার মতো লিগ আমাদের নেই।’

তিনি আরও যোগ করেন, ‘লিগ থাকা খুব জরুরি। কারণ খেলোয়াড়রা প্রতি সপ্তাহে ম্যাচ খেলে এবং নিজেদের ভুল থেকে শেখার সুযোগ পায়। আমরা এটাই হারাচ্ছি।’

আরও একটা সমস্যা দলের স্ট্রাইকার সংকট। ডুলি বলেন, ‘আমরা সুযোগ তৈরি করেছি। কিন্তু ইন্দোনেশিয়া বা অন্য এশীয় দলগুলোর মতো স্ট্রাইকার আমাদের নেই। আমাদের সেটা নেই, তাই সমাধান খুঁজে বের করতে হবে।’

তবে তিনি জানেন, সব সমস্যা রাতারাতি মিটবে না। তিনি বলেন, ‘আজ আমরা অনেক বেশি আক্রমণাত্মক ছিলাম এবং ৫০-৫০ বলগুলো জিতেছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো গোল করা।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

আরও পড়ুন

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম