Logo
Logo
×

Advertisement

খেলা

নোয়াখালী এক্সপ্রেসের টিকিট পেলেন কুশল মেন্ডিস

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

নোয়াখালী এক্সপ্রেসের টিকিট পেলেন কুশল মেন্ডিস

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে নতুন দল হিসেবে মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। মালিকানা পাওয়ার পর থেকেই তারা দল গোছানোর কাজ শুরু করেছে।

দলে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে। ফেসবুকে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। পিএসএল, আইপিএল, এলপিএল ও এসএ-টোয়েন্টিতে নিয়মিত খেলা মেন্ডিস এবার প্রথমবার বিপিএলে খেলবেন।

শোনা যাচ্ছিল মেন্ডিস সিলেট টাইটান্সের হয়ে খেলতে পারেন। তবে শেষ মুহূর্তে আলোচনা সফল না হওয়ায় চুক্তি হয়নি। গুঞ্জন আছে—মেন্ডিস সিলেটের কাছে ১ লাখ ৮০ হাজার ডলার চেয়েছিলেন। শেষ পর্যন্ত নোয়াখালীর সঙ্গে আলোচনায় সমঝোতা হওয়ায় এই দলে যোগ দিচ্ছেন তিনি।

নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ থাকছেন খালেদ মাহমুদ সুজন। গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করা যায়। এই সুযোগে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে নিয়েছে নোয়াখালী।

গত আসরে রংপুরের হয়ে খেলেছিলেন সৌম্য। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে দলেও নিয়মিত রান করছেন বাঁহাতি এই ওপেনার। অন্যদিকে হাসান মাহমুদ এখন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত পেসার।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

সাময়িক নিষিদ্ধ আরও দুজন

বিপিএলে দুর্নীতি সাময়িক নিষিদ্ধ আরও দুজন

ফিক্সিং কাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

ফিক্সিং কাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

বিপিএলের গুরুত্ব প্রসঙ্গে নিজের মতামত জানালেন শান্ত

বিপিএলের গুরুত্ব প্রসঙ্গে নিজের মতামত জানালেন শান্ত

বিপিএল আয়োজন নিয়ে যা বললেন তামিম

বিপিএল আয়োজন নিয়ে যা বললেন তামিম

বিপিএলের বদনাম কুড়াতে চায় না বিসিবি

বিপিএলের বদনাম কুড়াতে চায় না বিসিবি

আরও পড়ুন

তামিমের জরুরি সভায় ৫ সিনিয়র ক্রিকেটার, কী কথা হলো?

তামিমের জরুরি সভায় ৫ সিনিয়র ক্রিকেটার, কী কথা হলো?

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

আজকের খেলা: ২৬ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৬ অক্টোবর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম