Logo
Logo
×

Advertisement

খেলা

লড়াই করেও হেরে গেল দ.আফ্রিকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম

লড়াই করেও হেরে গেল দ.আফ্রিকা

Advertisement

লড়াই করেও হেরে গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। রাঁচিতে ভারত রেকর্ড ৩৪৯ রান করে। রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়লেও শেষ পর্যন্ত লড়াই করে যায় প্রোটিয়ারা। 

ম্যাথিউ ব্রিটজেক (৭২), মার্কু জেনসেন (৭০) ও করবিন বোসের (৬৮) দুর্দান্ত লড়াইয়ের পরও তীরে পৌঁছাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৩৫০ রানের লক্ষ্য তাড়ায় ১৭ রানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে যায় সফরকারীরা। 

রোববার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ৩৪৯/৮ রান করেছে ভারত। 

এর আগে এই মাঠে ২০১৯ সালের মার্চে অস্ট্রেলিয়া ৫ উইকেটে সর্বোচ্চ ৩১৩ রান করেছিল। ৬ বছর পর আজ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে ভারত।

তবে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৪৯৮/৪ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। ভারত ২০১১ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেটে রেকর্ড ৪১৮ রান করেছিল। 

এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই আউট হন ইয়েসবি জয়োসওয়াল। 

এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট ১০৯ বলে ১৩৬ রানের জুটি গড়েন রোহিত শর্মা। দলীয় ১৬১ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। তিনি ৫১ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৭ রান করে ফেরেন।

এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন ঋতুরাজ গায়কোয়ার আর ওয়াশিংটন সুন্দর। 

পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ৭৪ বলে ৭৬ রানের জুটি গড়েন বিরাট কোহলি। এই জুটিতেই ক্যারিয়ারের ৩০৬তম ওয়ানডেতে ৫৩তম সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলে ৮৩তম সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি।

দলীয় ২৭৬ রানে আউট হন কোহলি। তার আগে ১২০ বলে ১১টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১৩৫ রান করেন কোহলি। 

ষষ্ঠ উইকেটে মাত্র ৩৬ বলে ৬৫ রানের জুটি গড়েন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। ৫৬ বলে দুই চার আর তিন ছক্কায় ৬০ রান করে ফেরেন রাহুল। ২০ বলে দুই চার আর এক ছক্কায় ৩২ রান করেন জাদেজা।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা

১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা

রোহিত-কোহলির বিশ্ব রেকর্ড

রোহিত-কোহলির বিশ্ব রেকর্ড

জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত

জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

আরও পড়ুন

বাংলাদেশের নাগালের বাইরে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের নাগালের বাইরে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম