Logo
Logo
×

Advertisement

খেলা

মোস্তাফিজ ইস্যুতে ভারত ও বিসিসিআইকে বাফুফে সভাপতির কড়া বার্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

মোস্তাফিজ ইস্যুতে ভারত ও বিসিসিআইকে বাফুফে সভাপতির কড়া বার্তা

ফাইল ছবি

Advertisement

ভারতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেট ভক্তরা।

তবে এবার এই বিষয়ে মুখ খললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। তিনি এক ফেসবুক পোস্টে হতাশা প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে। তিনি বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।’

মোস্তাফিজকে এভাবে ছেড়ে দেওয়াটা অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন তাবিথ। তিনি বলেন, ‘মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়।’

এরপর তিনি ভারতকে বার্তা দেন খেলাধুলার সঙ্গে রাজনীতি না মেশানোর। তিনি বলেন, ‘আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’

তিনি আরও জানান, ‘খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।’ 

শেষে তিনি মোস্তাফিজকেও শক্ত থাকার বার্তা দেন। বলেন, ‘শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

সেঞ্চুরির সেঞ্চুরি করতে আর কত ম্যাচ পাবেন কোহলি

সেঞ্চুরির সেঞ্চুরি করতে আর কত ম্যাচ পাবেন কোহলি

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

আরও পড়ুন

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম