Logo
Logo
×

Advertisement

খেলা

কেন নিজের তৈরি টেনিস সংগঠন ছাড়লেন জোকোভিচ?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

কেন নিজের তৈরি টেনিস সংগঠন ছাড়লেন জোকোভিচ?

নোভাক জোকোভিচ। সংগৃহীত ছবি

Advertisement

পেশাদার টেনিস খেলোয়াড়দের সংগঠন প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (পিটিপিএ) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোভাক জোকোভিচ। সংগঠনের স্বচ্ছতা ও শাসনব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বিশ্ব টেনিসের অন্যতম সেরা টেনিস তারকা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সার্বিয়ার ২৪বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা ২০২১ সালে কানাডিয়ান টেনিস খেলোয়াড় ভাসেক পসপিসিলের সঙ্গে যৌথভাবে পিটিপিএ প্রতিষ্ঠা করেন। মূলত খেলোয়াড়দের জন্য একটি স্বাধীন ও শক্তিশালী কণ্ঠ তৈরি করাই ছিল সংগঠনটির লক্ষ্য।

তবে রোববার (৪ জানুয়ারি) নাটকীয়ভাবে সেই সংস্থা থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোকার। সংগঠনের স্বচ্ছতা ও পরিচালনা পদ্ধতির প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোকোভিচ নিশ্চিত করেন সংগঠনটির বর্তমান মূল্যবোধের সঙ্গে দূরত্ব বাড়ার কথা। তাই সব বাদ দিয়ে আপাতত খেলা ও পরিবার নিয়েই সময় কাটাতে চান তিনি।

জোকোভিচ বলেন, ‘পিটিপিএ প্রতিষ্ঠার সময় খেলোয়াড়দের অধিকার আদায়ে যে স্বপ্ন দেখেছিলাম তার জন্য আমি গর্বিত। তবে এটা স্পষ্ট হয়েছে যে, আমার মূল্যবোধ এবং কর্মপদ্ধতি এখন আর সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন আমার সব মনোযোগ কেবল টেনিস আর পরিবারকে ঘিরেই থাকবে।’

সম্প্রতি এটিপি এবং ডব্লিউটিএ'সহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল পিটিপিএ। সেই মামলার বিভিন্ন ক্ষেত্রগুলোতে দ্বিমত ছিল জোকোভিচের। মূলত, দৃষ্টিভঙ্গির এই পার্থক্যই তাকে সরে যেতে বাধ্য করল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ

ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

চার বছর পর ইউএস ওপেনে আবার একসঙ্গে সেরেনা-ভেনাস

চার বছর পর ইউএস ওপেনে আবার একসঙ্গে সেরেনা-ভেনাস

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন ফেদেরার

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন ফেদেরার

আরও পড়ুন

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম