Logo
Logo
×

Advertisement

খেলা

পাকিস্তানের যেসব তারকার জরিমানা দিতে হবে না

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:২১ পিএম

পাকিস্তানের যেসব তারকার জরিমানা দিতে হবে না

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পকিস্তান ক্রিকেট দল। টুর্নামেন্টে বাজে পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের ৫০ লাখ ‍রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে দলটির ওপেনার শাহিবজাদা ফারহান, ফখর জামান, উসমান তারিখ ও সালমান মির্জার জরিমানা দিতে হবে না। 

শাহিবজাদা ফারহান সেমিফাইনালের আগে পারফর্মাদের তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন। তিনি ৬ ম্যাচে দুই সেঞ্চুরি আর দুই ফিফটির সাহায্যে বিশ্বকাপের এক আসরে রেকর্ড সর্বোচ্চ ৩৮৩ রান করেন।

টপঅর্ডার আরেক তারকা ব্যাটসম্যান ফখর জামান গ্রুপপর্বের ম্যাচ খেলার সুযোগ পাননি। সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে দুই চার আর সমান ছক্কায় ২৫ রান করে ফেরেন। আর সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালান।

সেই ম্যাচে ৪২ বলে ৯টি চার আর ৪টি ছক্কায় ফখর জামান করেন ৮৪ রান। দুই ম্যাচে তার এমন ঝলমলে পারফরম্যান্সে মুগ্ধ টিম ম্যানেজমেন্ট। যে কারণে তার জরিমানা দিতে হবে না।

অদ্ভূত বোলিং অ্যাকশনের অধিকারী উসমান তারিক বিশ্বকাপে ৬ ম্যাচে অংশ নিয়ে ১০ উইকেট শিকার করেন। দল তার পারফরম্যান্সে খুশি। যে কারণে তার জরিমানা দিতে হবে না। 

পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকলেও সব ম্যাচ খেলার সুযোগ হয়নি বাঁহাতি পেস বোলার সালমান মির্জার। তিনি গ্রুপপর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে দুই ম্যাচে ৩৫ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন। 

সুপার এইটে নিউজিল্যান্ড ম্যাচের একাদশে থাকলেও বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হয়। টুর্নামেন্টে তিন ম্যাচে ৯ ওভার তথা ৫৪ বল করে ৬১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন সালমান। তুলনামূলক খারাপ না করায় তাকে জরিমানার ৫০ লাখ দিতে হবে না। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে?

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে?

বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক

বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক

বিশ্বকাপের সেরা গোল করা কাব্রাল বললেন, ‘এ আর নতুন কী!’

বিশ্বকাপের সেরা গোল করা কাব্রাল বললেন, ‘এ আর নতুন কী!’

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা

কেন বিশ্বকাপ খেলেনি খতিয়ে দেখতে কমিটি গঠন

কেন বিশ্বকাপ খেলেনি খতিয়ে দেখতে কমিটি গঠন

বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম