Logo
Logo
×

Advertisement

খেলা

‘টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া উচিত ছিল বুমরাহর’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম

‘টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া উচিত ছিল বুমরাহর’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরও সেরা খেলোয়াড় নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা থামছে না।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরও সেরা খেলোয়াড় নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা থামছে না। ভারতের শিরোপা জয়ের পর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সঞ্জু স্যামসন। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স মনে করেন, এ পুরস্কারের প্রকৃত দাবিদার ছিলেন জাসপ্রিত বুমরাহ। নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বকাপ বিশ্লেষণ করতে গিয়ে তিনি বুমরাহর প্রশংসা করে এ মন্তব্য করেন।

আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার কারণে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান স্যামসন। তবে ডি ভিলিয়ার্সের মতে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বুমরাহর প্রভাব ছিল আরও বেশি।

তিনি বলেন, ‘স্যামসন ও বুমরাহর মধ্যে লড়াইটা খুব কাছাকাছি ছিল। বুমরাহ ছিল সর্বোচ্চ উইকেট শিকারি। তাই সেও প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের জন্য জোর দাবিদার ছিল। কিন্তু আমার মনে হয়েছে- ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সে যেভাবে বল করেছে, তাতে তাকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। সিদ্ধান্তটা আরও কাছাকাছি হওয়া উচিত ছিল।’   

এ বিশ্বকাপে ভারতের হয়ে ৮ ম্যাচে ১৪ উইকেট নেন বুমরাহ, যা টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ডের সমান। তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.২, যা টি-টোয়েন্টির মতো ফরম্যাটে বিরল, বিশেষ করে যখন তাকে ইনিংসের কঠিন সময়গুলোতে বল করতে হয়েছে।

ডি ভিলিয়ার্স মনে করেন, ভারতের কন্ডিশনে একজন ফাস্ট বোলারের জন্য এমন ধারাবাহিকতা দেখানো সহজ নয়। 

তিনি বলেন, ‘ভারতে ফাস্ট বোলার হিসেবে বল করা সহজ নয়, যদি না তুমি বুমরাহ হও। টুর্নামেন্টে কয়েকটি ওভারে তার খরচ হয়েছে, কিন্তু যখন সবচেয়ে বেশি দরকার ছিল—সেমিফাইনাল ও ফাইনালে—সে অবিশ্বাস্য ওভার করেছে। আমি এ রকম খুব কমই দেখেছি। তাকে মারা যায়, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে সে অন্য এক গিয়ারে চলে যায়, যেন অন্য গ্রহের বোলার। সে অসাধারণ পারফর্মার এবং ভারতীয় ক্রিকেটের জন্য বড় সম্পদ।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে?

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে?

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দুঃসংবাদ পেল ভারত

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দুঃসংবাদ পেল ভারত

স্বস্তির খবর পেল ভারত

স্বস্তির খবর পেল ভারত

বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক

বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক

বিশ্বকাপের সেরা গোল করা কাব্রাল বললেন, ‘এ আর নতুন কী!’

বিশ্বকাপের সেরা গোল করা কাব্রাল বললেন, ‘এ আর নতুন কী!’

ভারতীয় শিবিরে দুঃসংবাদ

ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম