Logo
Logo
×

Advertisement

খেলা

উগান্ডায় ‘দাদি–নানিদের ক্রিকেট’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৮:৩০ এএম

উগান্ডায় ‘দাদি–নানিদের ক্রিকেট’

Advertisement

উগান্ডার রাজধানী কাম্পালা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে জিনজা জেলার এক পল্লি অঞ্চলের সবুজ মাঠে একদল বয়োবৃদ্ধ নারীকে দেখা গেল হাতে ক্রিকেট ব্যাট নিয়ে চনমনে ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

৫০ থেকে ৯০ বছর বয়সী এই নারীরা খেলায় অংশ নেওয়ার মধ্য দিয়ে; বয়স, স্বাস্থ্য আর বার্ধক্যের চিরাচরিত ধারণাটাকেই পাল্টে দিচ্ছেন। তাদের পরনে গোড়ালি সমান লম্বা পোশাক, অধিকাংশেরই পায়ে নেই কোনো জুতো। অথচ তাদের একেকটি শট আর একেকটি দৌড় সতীর্থদের মধ্যে যে উদ্দীপনা তৈরি করে, তা দেখার মতো এক দৃশ্য।

এ দলটির পরিচয় এখন ‘ক্রিকেট গ্র্যানিজ’ বা ক্রিকেট খেলা দাদি-নানি। শুরুতে এই খেলা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। কিন্তু এখন এই ক্রিকেটই তাদের বার্ধক্যজনিত অসুস্থতা, মানসিক চাপ আর একাকিত্ব কাটানোর মহৌষধ হয়ে উঠেছে।

৭২ বছর বয়সী জেনিফার ওয়াইবি নানিয়োঙ্গা যেমনটা বলছিলেন, ‘ব্যায়াম করার ফলে আমার পায়ের ব্যথা এখন উধাও। আগে প্রায়ই পিঠের ব্যথার জন্য ডাক্তার দেখাতে হতো, কিন্তু গত এক বছর আমাকে আর ক্লিনিকে যেতে হয়নি।’ ২৯ জন নাতি-নাতনির এই দাদি এখন মাঠে বেশ সাবলীল।

২০২৫ সালে কিভুবুকা নামের একটি প্রত্যন্ত গ্রামে মাত্র ১০ জন বয়স্ক নারীকে নিয়ে এই যাত্রার শুরু। এখন তা বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ। মজার ব্যাপার হলো, উদ্যোগটি আসলে নেওয়া হয়েছিল শিশুদের জন্য। কিন্তু কোচ অ্যারন কুসাসিরা লক্ষ করলেন, বড়রা খেলাধুলা সম্পর্কে খুব একটা না জানায় শিশুদের মাঠে পাঠাতে দ্বিধা করছেন। আর তখনই তিনি সিদ্ধান্ত নেন বড়দেরও মাঠে নামানোর।

২৬ বছর বয়সী কোচ কুসাসিরা বলেন, ‘আমরা এখানে আসি, জগিং করি, স্ট্রেচিং করি। প্রতিযোগিতার আমেজ থাকে বলে তারা নিজের অজান্তেই এদিক-ওদিক দৌড়াদৌড়ি করেন, যা তাদের শরীরের জন্য দারুণ কাজ দিচ্ছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, শারীরিক নিষ্ক্রিয়তা অসংক্রামক ব্যাধিতে মৃত্যুর অন্যতম কারণ এবং বিশ্বজুড়ে নারীরাই এর ঝুঁকিতে বেশি থাকেন। অলস জীবনযাপনের কারণে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য খাতে বছরে প্রায় ২ হাজার ৭০০ কোটি ডলার খরচ হয়। উগান্ডার এই দাদিরা যেন সেই পরিসংখ্যানকেই চ্যালেঞ্জ জানাচ্ছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

ইসরাইলের পক্ষ নিয়ে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল উগান্ডা

ইসরাইলের পক্ষ নিয়ে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল উগান্ডা

সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি

সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি

এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

এবার নিউইয়র্কের মেয়র মামদানির নতুন পরিচয় ফাঁস!

এবার নিউইয়র্কের মেয়র মামদানির নতুন পরিচয় ফাঁস!

আরও পড়ুন

ইয়ামাল একজন কিংবদন্তি হওয়ার পথে এগোচ্ছে: স্পেন কোচ

ইয়ামাল একজন কিংবদন্তি হওয়ার পথে এগোচ্ছে: স্পেন কোচ

মেসির বিদায়ী ম্যাচ কবে-কখন-কোথায়

মেসির বিদায়ী ম্যাচ কবে-কখন-কোথায়

ভারতের ফুটবলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন আনচেলত্তি

ভারতের ফুটবলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন আনচেলত্তি

রোনালদো ইস্যুতে কোচকে আক্রমণ করলেন স্ত্রী জর্জিনা

রোনালদো ইস্যুতে কোচকে আক্রমণ করলেন স্ত্রী জর্জিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম