Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের পক্ষ নিয়ে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল উগান্ডা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম

ইসরাইলের পক্ষ নিয়ে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল উগান্ডা

জেনারেল মুহুজি কাইনেরুগাবা/ফাইল ছবি

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শেষ হোক এটা চাইছেন, তবে ইসরাইল পরাজিত হলে উগান্ডা সেই যুদ্ধে ইসরাইলের পক্ষে নামবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেছেন।

জেনারেল কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনির ছেলেও। তিনি লিখেছেন, ‘আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এতে ক্লান্ত। কিন্তু ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার কোনো কথা উঠলে আমরা যুদ্ধে নামব — ইসরাইলের পক্ষে।’

তার এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক ইরান হামলা এবং তার পাল্টা হামলার জেরে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই প্রকাশ্যে এল।

সম্প্রতি কাইনেরুগাবা আরও একটি কারণে আলোচনায় এসেছেন। তিনি ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে ইসরাইলি কমান্ডো অভিযানে নিহত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাতান ‘ইয়োনি’ নেতানিয়াহুর স্মরণে একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন।

এদিকে ফেব্রুয়ারির শেষ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরাইল ও ইরানের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছেই। প্রতিবেশী দেশগুলোতেও এর প্রভাব পড়ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

ফ্লাইদুবাইয়ের সেই পাইলট তদন্তকারীদের কী বলেছিলেন

ফ্লাইদুবাইয়ের সেই পাইলট তদন্তকারীদের কী বলেছিলেন

হামলাকারীকে অক্সিজেন মাস্ক পরিয়েছিল বিমানের যাত্রীরা, নেপথ্যে কী?

হামলাকারীকে অক্সিজেন মাস্ক পরিয়েছিল বিমানের যাত্রীরা, নেপথ্যে কী?

এবার ইসরাইলকে কঠোর বার্তা সোমালিয়ার প্রেসিডেন্টের

এবার ইসরাইলকে কঠোর বার্তা সোমালিয়ার প্রেসিডেন্টের

প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিলেন ভারতীয় পাইলট, এলো চাঞ্চল্যকর তথ্য

প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিলেন ভারতীয় পাইলট, এলো চাঞ্চল্যকর তথ্য

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

আরও পড়ুন

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

মিয়ানমারের দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মিয়ানমারের দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম