Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

ববি ওয়াইন। ছবি: সংগৃহীত

Advertisement

উগান্ডায় অনুষ্ঠিত ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। বিরোধী দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)-এর অভিযোগ, তাদের প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে সামরিক হেলিকপ্টারে করে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। তবে উগান্ডার সেনাবাহিনী এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন ও গুজব’ বলে দাবি করেছে। খবর আল জাজিরার।

সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস মগেজি এক বিবৃতিতে জানান, ববি ওয়াইনকে গ্রেফতারের দাবিটি মিথ্যা এবং এটি মূলত সমর্থকদের সহিংসতায় উসকানি দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) ববি ওয়াইন অভিযোগ করেছিলেন, নির্বাচনের পর থেকে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। 

পরবর্তীতে তার দল জানায়, সশস্ত্র বাহিনী তার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং তাকে একটি হেলিকপ্টারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এদিকে দেশজুড়ে চলা ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ববি ওয়াইনের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে। আল-জাজিরার প্রতিবেদন, ববি ওয়াইনের রাজনৈতিক কার্যালয় থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করা হলেও সেনাবাহিনী বা পুলিশ তা স্বীকার করেনি। রাজধানী কাম্পালায় সহিংসতার আশঙ্কায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নির্বাচন কমিশন থেকে পাওয়া প্রাথমিক ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। কমিশনের তথ্যমতে, মুসেভেনি পেয়েছেন প্রায় ৭৪ শতাংশ ভোট এবং ববি ওয়াইন পেয়েছেন প্রায় ২৩ শতাংশ। তবে ববি ওয়াইন এই ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে ব্যাপক কারচুপি ও ব্যালট পেপার জালিয়াতির অভিযোগ তুলেছেন।

নির্বাচনের পরবর্তী সহিংসতায় কাম্পালার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুতাম্বালা এলাকায় অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিরোধী দলের দাবি অনুযায়ী, নিহতের সংখ্যা ১০ জন। 

চূড়ান্ত ফলাফল শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল নাগাদ ঘোষণা হওয়ার কথা রয়েছে। ৮১ বছর বয়সি মুসেভেনি এই জয়ের মাধ্যমে তার চার দশকের শাসনকালকে আরও দীর্ঘায়িত করতে যাচ্ছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

রুশ পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল

রুশ পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল

আরও পড়ুন

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

মিয়ানমারের দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মিয়ানমারের দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম