Logo
Logo
×

Advertisement

খেলা

উইম্বলডনে নতুন নিয়ম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:৪৩ এএম

উইম্বলডনে নতুন নিয়ম

Advertisement

আগামী ২৯ জুন থেকে শুরু এই বছরের উইম্বলডন। সেখানে চালু হতে চলেছে নতুন নিয়ম। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে রিভিউ নিতে পারবেন খেলোয়াড়রা।

গতবারই উইম্বলডনে চালু হয়েছে ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেম। অর্থাৎ, বল লাইনের বাইরে পড়েছে কি না, তা দেখার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এবার চালু হতে চলেছে আরও এক নিয়ম। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে রিভিউ নিতে পারবেন খেলোয়াড়রা। তার জন্য একটি নতুন প্রযুক্তি (ভিডিও রিভিউ) চালু করা হবে।

গতকাল শনিবার ‘অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব’ জানিয়েছে, প্রতিযোগিতা চলাকালীন চেয়ার আম্পায়ারের কিছু সিদ্ধান্ত পছন্দ না হলে চ্যালেঞ্জ করতে পারবেন খেলোয়াড়েরা। তবে ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেমের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে না। ওই প্রযুক্তি যেমন কাজ করছিল, তেমনই করবে।

কী ধরনের সিদ্ধান্ত চ্যালেঞ্জের আওতায় পড়বে? বল মারার আগে কোর্টে দুইবার ড্রপ খেয়েছে কিনা, বল মারার আগে তা খেলোয়াড়ের শরীরে লেগেছে কিনা এমনই কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে।

‘অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব’ একটি বিবৃতিতে বলেছে, চেয়ার আম্পায়ারের নেওয়া নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত, যেমন, ‘নট-আপ’, ‘ফাউল শট’, ‘টাচ’ প্রভৃতির বিরুদ্ধে রিভিউ নিতে পারবেন খেলোয়াড়েরা। কেউ চাইলে সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে রিভিউ নিতে পারেন। আবার কেউ চাইলে সেই পয়েন্ট শেষ হওয়ার পর রিভিউ নিতে পারেন।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিভিউয়ের সংখ্যা। সাধারণত, টেনিসে প্রতিটি সেটে দুটি করে রিভিউ পান খেলোয়াড়রা। কিন্তু এই নতুন নিয়মে যত বার ইচ্ছা তত বার আবেদন করতে পারবেন তারা। 

বিবৃতিতে বলা হয়েছে, আবেদনের কোনও নির্দিষ্ট সংখ্যা নেই। খেলোয়াড়েরা চাইলে যত বার ইচ্ছা আবেদন করতে পারেন।

তবে শুরুতে প্রতিটি কোর্টে এই প্রযুক্তি থাকবে না। সেন্টার কোর্ট, কোর্ট ওয়ান-সহ মোট ছয়টি কোর্টে এই প্রযুক্তি থাকবে। পরবর্তীতে উইম্বলডনের প্রতিটি কোর্টে এই প্রযুক্তি চালু হবে বলে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ

ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

চার বছর পর ইউএস ওপেনে আবার একসঙ্গে সেরেনা-ভেনাস

চার বছর পর ইউএস ওপেনে আবার একসঙ্গে সেরেনা-ভেনাস

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন ফেদেরার

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন ফেদেরার

আরও পড়ুন

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম