Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএল খেলার অনুমতি না পেয়ে আইনি পদক্ষেপ নিলেন থুসারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

আইপিএল খেলার অনুমতি না পেয়ে আইনি পদক্ষেপ নিলেন থুসারা

Advertisement

শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা আইপিএলে খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাননি, যা নিয়ে তিনি প্রকাশ্যে বিতর্ক তৈরি করেছেন। অনুমতি না পাওয়ায় থুসারা এসএলসির বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, থুসারা কলম্বো জেলা আদালতে মামলা করেছেন। তার অভিযোগ, অন্যায়ভাবে তাকে এনওসি দেয়া হয়নি, যার ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে আইপিএলে খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

মামলায় এসএলসির সভাপতি শাম্মি সিলভা ও বোর্ডের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। তিনি আদালতের কাছে দুটি নির্দেশ চেয়েছেন—একটি হলো তাকে আইপিএলে অংশগ্রহণের জন্য বাধ্যতামূলকভাবে এনওসি দেওয়া এবং আরেকটি হলো তিনি এই এনওসির অধিকারী বলে ঘোষণা করা।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মামলার শুনানি হবে আগামী ৯ এপ্রিল। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে থুসারাকে এনওসি না দেওয়ার কারণ হলো নির্ধারিত ফিটনেস মান পূরণ করতে না পারা। তবে থুসারা এই দাবি মানতে নারাজ।

তার মতে, ফিটনেস আগের মতোই আছে এবং অতীতেও একই অবস্থায় তিনি এনওসি পেয়েছেন। ২০২৫ সালে বেঙ্গালুরুতে শিরোপাজয়ী দলের অংশ থাকাকালেও তাকে অনুমতি দেওয়া হয়েছিল।

থুসারার সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের চুক্তি শেষ হয়েছে ৩১ মার্চ ২০২৬-এ। তিনি চুক্তি নবায়নে আগ্রহী নন, যা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, থুসারার দাবি—তাকে আগেই জানানো হয়েছে যে ভবিষ্যতে জাতীয় দলে বিবেচিত হবেন না। তাই এনওসি না দেওয়া অন্যায় বলে তিনি মনে করছেন।

এর আগে তিনি ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পরের বছর বেঙ্গালুরুতে আইপিএল খেলেছেন। শ্রীলঙ্কার হয়ে থুসারা এখন পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

আইপিএল খেলার লোভে বিপাকে আমির

আইপিএল খেলার লোভে বিপাকে আমির

হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই

হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই

আরও পড়ুন

কোচের সঙ্গে দ্বন্দ্বে পর্তুগাল ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

কোচের সঙ্গে দ্বন্দ্বে পর্তুগাল ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম