Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

Advertisement

কাঁধ ও কনুইয়ের চোট কাটিয়ে উঠে অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক চলমান আইপিএলে আবারও যোগ দিতে ভারতে ভ্রমণের অনুমতি পেয়েছেন। আশা করা হচ্ছে, তিনি ১ মে জয়পুরে দিল্লি ক্যাপিটালসের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের আগেই দলে যোগ দিতে পারবেন। খবর ইএসপিএনক্রিকইনফোর

৩৬ বছর বয়সী এই তারকা বোলার জানুয়ারির শেষভাগের পর কোনো ধরণের ক্রিকেটই খেলেননি। অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি ৩১ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ হন এবং পাঁচটি টেস্টে মোট ১৫৩.১ ওভার বল করেন।

এরপর জানুয়ারির শেষ দিকে তিনি সিডনি সিক্সার্সের হয়ে পাঁচটি বিগ ব্যাশের ম্যাচ খেলেন এবং দলকে ফাইনালে তুলতে সাহায্য করেন। তবে পার্থ স্কর্চার্সের বিপক্ষে এক ম্যাচে ক্যাচ লুফে নিতে যেয়ে পড়ে যান, ফলে বাম কাঁধ ও কনুইয়ের ওপর গুরুতরভাবে চাপ লেগে আঘাত পান।

ফেব্রুয়ারিতে বিশ্রামের পর আবার বোলিং শুরু করলে কিছুটা ব্যথা অনুভব করেন, যার ফলে চলমান আইপিএলের শুরুতে তিনি যোগ দিতে পারেননি।

প্রথমদিকে কেন তিনি আইপিএলের শুরুতে ভারতে ছিলেন না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে স্টার্ক সামাজিক মাধ্যমে নিজের চোট সম্পর্কে বিস্তারিত জানান এবং তাকে নিয়ে ছড়ানো ভুল তথ্য ও মতামত নিয়ে হতাশা প্রকাশ করেন।

জানা গেছে, সিডনিতে গত এক সপ্তাহ তিনি ব্যথা অনুভব ছাড়াই ভালো বোলিং করেছেন এবং শুক্রবার তার ভারতে পৌঁছানোর কথা আছে। সবকিছু ঠিক থাকলে ১ মে এর ম্যাচে তিনি খেলতে পারবেন এবং বাকি আইপিএল আসরেও উপস্থিত থাকবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইপিএল সুন্দরীর বিয়ে

আইপিএল সুন্দরীর বিয়ে

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

আরও পড়ুন

পিএসজির কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা

পিএসজির কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা

ব্যালন ডি’অর: এগিয়ে রোনালদো, ভোটিং পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক

ব্যালন ডি’অর: এগিয়ে রোনালদো, ভোটিং পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম