Logo
Logo
×

Advertisement

খেলা

‘সাকিব-মাশরাফি ক্রিকেটার নন, রাজনীতিবিদ’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

‘সাকিব-মাশরাফি ক্রিকেটার নন, রাজনীতিবিদ’

Advertisement

ক্রিকেট থেকে অবসরের আগে আওয়ামী লীগের নৌকা প্রতীকে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে থেকে পালিয়ে যাওয়ার পর বিপদে পড়ে যান সাকিব-মাশরাফিরা।

মাশরাফি ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার আর ফেরার সম্ভাবনা নেই। তবে আরও কয়েক বছর খেলার সুযোগ রয়েছে সাকিব আল হাসানের। কিন্তু আওয়ামী লীগের পতনের পর একাধিক মামলার আসামি করা হয়েছে সাকিবকে। যে কারণে তার দেশে ফেরা এখন কঠিন হয়ে গেছে। 

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু বলেছেন, আমাদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলা থেকে অবসর নিয়ে রাজনীতিতে এসেছেন। আর সাকিব-মাশরাফি রাজনীতিবিদ এখন, খেলোয়াড় আরেকটা জিনিস। তাদের উচিৎ রাজনীতিকভাবে জিনিসগুলো মোকাবিলা করা। আইন ফেস করে তারা যদি ক্লিন হয়ে দেশে আসতে পারে, আমরা স্বাগত জানাব। 

আওয়ামী লীগের অন্যায়-অবিচারের দায়ভার থেকে মুক্ত নন সাকিব-মাশরাফি। এ প্রসঙ্গে বিসিবির এই কর্মকর্তা বলেন, আমি যখন একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে যাই, বিশেষ করে এমপি হয়ে যাই তখন কিন্তু যত ধরণের ঘটনা ঘটবে, কিছুটা হলেও তো তাদের দায় আসবেই। তারা (দেশে) এসে আইনকে ফেস করে যদি মনে করে নির্দোষ, তাহলে তারা আবার খেলাধুলায় ফিরতে পারবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

সাকিব ভাই ও আমি যে যার মতো, তুলনা করা উচিত নয়: মিরাজ

সাকিব ভাই ও আমি যে যার মতো, তুলনা করা উচিত নয়: মিরাজ

সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

শেয়ারবাজার কারসাজি সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

‘দারুণ ফিলিংস’— শাকিবের বাড়ির গেটে মূত্রত্যাগ করে আয়াশ

‘দারুণ ফিলিংস’— শাকিবের বাড়ির গেটে মূত্রত্যাগ করে আয়াশ

সাকিবের বাড়ির ফটকে রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির মূত্রত্যাগের ভিডিও ভাইরাল

সাকিবের বাড়ির ফটকে রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির মূত্রত্যাগের ভিডিও ভাইরাল

নেপাল লিগে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান

নেপাল লিগে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান

আরও পড়ুন

ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বাড়তি সুবিধা পান লিটন

বাড়তি সুবিধা পান লিটন

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম