Logo
Logo
×
   

খেলা

ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হৃদয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম

ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হৃদয়

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক তাওহীদ হৃদয়। ছবি: এএফপি

ম্যাচ জেতানো দুটি জুটিতে নেতৃত্ব দিলেন। মাঠ ছাড়লেন দলকে জিতিয়েই। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক তাওহীদ হৃদয়। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।

নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় বেশ চাপে ছিল বাংলাদেশ। ৭৭ রানে হারায় ৩ উইকেট। 

সেখান থেকে চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ২৮ বলে ৫৭ আর পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে ২১ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান হৃদয়।

শেষ পর্যন্ত ২৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হৃদয়। মারকুটে এই হাফসেঞ্চুরি ইনিংসে ২টি চার আর ৩টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .