Logo
Logo
×

Advertisement

খেলা

যে কারণে গ্র্যান্ড স্ল্যাম বয়কটের হুমকি সাবালেঙ্কার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৩৩ পিএম

যে কারণে গ্র্যান্ড স্ল্যাম বয়কটের হুমকি সাবালেঙ্কার

Advertisement

পুরস্কারের প্রাইজমানি নিয়ে বিরোধের জেরে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছেন বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা। 

খেলোয়াড়দের দাবি আদায় এবং নিজেদের অধিকার নিশ্চিত করতে স্ট্রাইক বা বয়কটই একমাত্র পথ হতে পারে বলে মনে করেন তিনি।

২৮ বছর বয়সী বেলারুশিয়ান তারকা বলেন, ‘আমার মনে হয় কোনো এক সময়ে আমরা এটি বয়কট করবই। আমার কাছে মনে হয় নিজেদের অধিকারের জন্য লড়াই করার এটাই একমাত্র উপায়।’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের মূল বিনোদন খেলোয়াড়দের মাধ্যমেই আসে, তাই খেলোয়াড়দের ছাড়া টুর্নামেন্ট আয়োজন অসম্ভব।’

পুরুষ ও নারী টেনিসের শীর্ষ ১০ খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ প্রাইজমানি হিসেবে দাবি করছেন। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের (রোলঁ গারো) পুরস্কারের তহবিল ৯.৫% বাড়ানো হলেও খেলোয়াড়রা এতে সন্তুষ্ট নন। খেলোয়াড়দের মতে, টুর্নামেন্টের মোট আয়ের অন্তত ২২% তাদের প্রাপ্য, কিন্তু বর্তমান বরাদ্দ তার চেয়ে অনেক কম।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা সিওনতেক প্রাইজমানি বাড়ানোর দাবিকে সমর্থন করলেও বয়কট করাকে কিছুটা বাড়াবাড়ি বলে মনে করছেন। তিনি আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছেন।

আর দ্বিতীয় স্থানের থাকা রিবাকিনা জানিয়েছেন, অধিকাংশ খেলোয়াড় যদি বয়কটের সিদ্ধান্ত নেন, তবে তিনিও তাতে যোগ দেবেন।

জেসিকা পেগুলা খেলোয়াড়দের এই প্রচারণার পক্ষে জোরালো অবস্থান নিলেও ধর্মঘটের সম্ভাবনাকে প্রায় নাকচ করে দিয়েছেন।

উইম্বলডন আগামী মাসে তাদের প্রাইজমানি ঘোষণা করবে। এর আগে ফ্রেঞ্চ ওপেন শুরুর প্রাক্কালে খেলোয়াড় এবং আয়োজক কর্তৃপক্ষের মধ্যে এই উত্তেজনা টেনিস বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ

ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

চার বছর পর ইউএস ওপেনে আবার একসঙ্গে সেরেনা-ভেনাস

চার বছর পর ইউএস ওপেনে আবার একসঙ্গে সেরেনা-ভেনাস

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন ফেদেরার

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন ফেদেরার

আরও পড়ুন

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম