Logo
Logo
×

Advertisement

খেলা

বাবর আজম যেন নাহিদ রানার ‘বানি’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৫৭ এএম

বাবর আজম যেন নাহিদ রানার ‘বানি’

সংগৃহীত

Advertisement

ছিপছিপে গড়ন। বোলিংয়ের সময় তেমন আগ্রাসী মনে হয় না তাকে। উইকেট পাওয়ার পর উদযাপনে নেই বাড়তি উচ্ছ্বাস। কিন্তু একজন পেসারের সবচেয়ে বড় অস্ত্র যে গতি, সেখানেই এখন বিশ্বের সেরাদের কাতারে নাহিদ রানা। তার ভেতরের আগুন প্রকাশ পায় বোলিংয়ে। 

রোববার সিলেট টেস্টের দ্বিতীয়দিনের খেলা শেষে বাংলাদেশের এই গতিতারকা বললেন, ‘আমাকে কেউ বাউন্সার দিলে আমি তাকে ছেড়ে কথা বলব না।’

ঢাকা টেস্ট জেতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নাহিদকে নিয়ে একই মন্তব্য করেছিলেন। সেটিও ছিল মাঠের এক ঘটনার প্রেক্ষিতে। 

মাত্র ১২ টেস্টের ক্যারিয়ারে নাহিদ নিজের বড় শিকার বানিয়ে ফেলেছেন বাবর আজমকে। ২০২৪ সালের রাওয়ালপিন্ডি টেস্ট থেকে শুরু করে সিলেট পর্যন্ত বাবরের বিপক্ষে চার ইনিংসে তিনবারই আউট করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ককে। 

তার বিরুদ্ধে নাহিদ করেছেন ৩৯ বল। রান দিয়েছেন মোটে ২২। তাই বাবরের সামনে নাহিদের গড়টাও চোখে পড়ার মতো, ৭.৩৩। বাবরের ক্যারিয়ার গড় যেখানে ৪২.৬৩, বাংলাদেশকে পেলে তা গিয়ে দাঁড়ায় ৪৬.৭৫-এ। সেখানে নাহিদের সামনে তার এমন গড়ই বলে দিচ্ছে, তরুণ এই গতিতারকাকে সামলাতে কেমন হিমশিম খেতে হয় তাকে। 

এ প্রসঙ্গে নাহিদ বলেন, ‘প্রত্যেক ব্যাটারকে আউট করতে ভালো লাগে। প্রতিটি উইকেটই আমার জন্য গুরুত্বপূর্ণ, দলের জন্যও। কোনো ব্যাটারকে বলে কয়ে আউট করা যায় না। আমি শুধু প্রক্রিয়ার মধ্যে থাকার চেষ্টা করি। পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিই।’

সিলেট টেস্টের দ্বিতীয়দিন শেষে বাংলাদেশ এগিয়ে ১৫৬ রানে। আজ পুরোদিন ব্যাটিং করা স্বাগতিকদের লক্ষ্য। নাহিদ বলেন, ‘টেস্টের এখনও তিনদিন বাকি। আমরা আগামীকাল (আজ) যতক্ষণ সম্ভব ব্যাটিং করার চেষ্টা করব। নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। হাতে এখনও অনেক সময়। স্কোর যত বড় হবে, আমাদের বোলারদের কাজও তত সহজ হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

এশিয়ান গেমস শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

আমরা অনেকদিন ধরে রুমে বসা: পাকিস্তানের কাছে হারের পর লিটন

আমরা অনেকদিন ধরে রুমে বসা: পাকিস্তানের কাছে হারের পর লিটন

নিজের মৃত্যুর খবর শুনে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

নিজের মৃত্যুর খবর শুনে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

আফগানিস্তানের লিগে বাবর-রিজওয়ানদের খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি

আফগানিস্তানের লিগে বাবর-রিজওয়ানদের খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি

আরও পড়ুন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম