Logo
Logo
×

Advertisement

খেলা

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে বেশ কিছু পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময়ক্ষেপণ, ক্রিকেট বলের আকার ও ওজন, ওভারথ্রো এবং রানআউট-স্টাম্পিংসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন বিধান যুক্ত করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান কিছু নিয়মও আরও পরিষ্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

পুরুষ ও নারী ক্রিকেটের সব সংস্করণের হালনাগাদ প্লেয়িং কন্ডিশন প্রকাশ করেছে আইসিসি। আগামী ১ অক্টোবর বা এরপর শুরু হওয়া আন্তর্জাতিক সিরিজগুলোতে নতুন নিয়ম কার্যকর হবে। তবে এর আগে শুরু হওয়া সিরিজগুলো আগের নিয়ম অনুযায়ীই চলবে।

আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, নতুন পরিবর্তনের মাধ্যমে বল, ফিল্ডিং এবং ম্যাচের গতি বাড়ানোর বিষয়গুলো আরও স্পষ্ট করা হয়েছে। আধুনিক ক্রিকেটের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই নিয়মগুলো হালনাগাদ করা হয়েছে বলে জানান তিনি।

নতুন নিয়মগুলোর উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো—

সময় নষ্ট করলে ব্যাটারকে পেনাল্টি

নির্ধারিত সময়ের মধ্যে বল মোকাবিলার জন্য প্রস্তুত না হলে ব্যাটারকে প্রথমবার সতর্ক করবেন আম্পায়ার। একই অপরাধ দ্বিতীয়বার হলে দেওয়া হবে শেষ সতর্কবার্তা। তৃতীয়বার এবং এরপর প্রতিবার একই ঘটনা ঘটলে ফিল্ডিং দল ৫ পেনাল্টি রান পাবে। অপরাধ বারবার হলে আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী শাস্তিও দেওয়া হতে পারে।

নারী ও জুনিয়র ক্রিকেটে বলের মাপ নির্দিষ্ট

পুরুষ ক্রিকেটে ব্যবহৃত বলের আকার ও ওজনের নির্দিষ্ট সীমা আগে থেকেই ছিল। এবার নারী ও জুনিয়র ক্রিকেটের ক্ষেত্রেও আলাদা করে বলের আকার ও ওজনের মান নির্ধারণ করেছে আইসিসি। বিশেষ করে নারী ক্রিকেটে ব্যবহৃত বলের আকার ও ওজনের সীমা আরও নির্দিষ্ট করা হয়েছে।

ওভারথ্রোর সংজ্ঞা আরও পরিষ্কার

রান আটকানো বা রানআউট করার উদ্দেশ্যে স্টাম্পের দিকে বল ছুড়ে দেওয়া হলে সেটিকে ওভারথ্রো হিসেবে গণ্য করা হবে। তবে বল থামানোর চেষ্টা করতে গিয়ে সাধারণ মিসফিল্ড হলে কিংবা সতীর্থ ফিল্ডারের কাছে বল পাঠানোর সময় ভুল হলে সেটিকে ওভারথ্রো বলা হবে না।

বল ‘সেটলড’ হওয়ার নিয়মে পরিবর্তন

বল কখন পুরোপুরি ‘সেটলড’ হয়েছে, সেটি নির্ধারণে আম্পায়ারকে আরও বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। বিশেষ করে ইনিংসের গুরুত্বপূর্ণ শেষ বলে এই নিয়মের প্রভাব পড়তে পারে। নতুন বিধানে বল ‘সেটলড’ হওয়ার জন্য সেটি অবশ্যই বোলার বা উইকেটকিপারের হাতে থাকতে হবে—এমন বাধ্যবাধকতা থাকছে না।

রানআউট ও স্টাম্পিংয়ে ‘হেল্ড’ বলের ব্যাখ্যা

রানআউট বা স্টাম্পিংয়ের সময় কোনো ফিল্ডার বল হাতে নিয়ে স্টাম্প ভাঙলে সেটিকে বৈধভাবে ‘হেল্ড’ বল হিসেবে বিবেচনা করতে হলে বলের ওপর ফিল্ডারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। অর্থাৎ স্টাম্প ভাঙার মুহূর্তে হাতে শুধু বলের স্পর্শ থাকলেই সেটিকে বল নিয়ন্ত্রণে থাকা হিসেবে ধরা হবে না।

আইসিসির এই পরিবর্তনগুলো ক্রিকেটের তিন ফরম্যাটেই প্রযোজ্য হবে এবং ১ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন আন্তর্জাতিক সিরিজগুলোতে কার্যকর থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বড় দুঃসংবাদ পেল ভারত

বড় দুঃসংবাদ পেল ভারত

আরও পড়ুন

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা আফগানিস্তানের

বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা আফগানিস্তানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম