Logo
Logo
×

Advertisement

খেলা

সাকিব-মাশরাফিকে ইশরাকের পরামর্শ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:৩০ পিএম

সাকিব-মাশরাফিকে ইশরাকের পরামর্শ

Advertisement

২০২৪ সালে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিপদে পড়ে যান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীল।

বিপদে পড়ে যান ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে আওয়ামী লীগের নৌকার প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে যাওয়া সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। তাদের নামে রয়েছে একাধিক মামলা।

সাকিব-মাশরাফি প্রসঙ্গে ক্রীড়া সংগঠক ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সাকিব মাশরাফির উচিত হবে যে, যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। তারপরে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার তো আগ বাড়িয়ে কাউকে আর নিয়ে আসতে পারে না। তাদের আগ্রহ রয়েছে কি না, কোথাও বাধা সরকার থেকে নেই।'

'যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না এবং আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবেই তাদের বিরুদ্ধে যদি কোন অন্য অভিযোগ থেকে থাকে এবং আমার মনে হয় যে ওনাদের মোকাবিলা করা উচিত বিষয়টা।'-যোগ করেন তিনি।

সাকিব-মাশরাফিকে পরামর্শ দিয়ে ইশরাক বলেছেন, 'আমি বিশ্বাস করি উনারা এসে মুখোমুখি হলে ভালো হয় এবং সেই ক্ষেত্রে আমি তো বললামই যে আমরা যারা ক্রীড়া সংগঠকরা রয়েছি আমরা মনে করি যে তাদের আসলে রাজনৈতিকভাবে তারা যদি কোন ভুল করে থাকে বা করে না থাকে সেটা পরবর্তীতে অন্যভাবে তারা মোকাবিলা করতে পারে এবং জনগণের মতামত নিতে পারে বা জনগণ তাদের মতামত দিতে পারে।'

'আমরা তো চাই যে আমাদের জাতীয় ক্রিকেটাররা আসুক যাতে করে আমাদের টিম পারফরম্যান্স ভালো হয় এখন যা রয়েছে তার থেকে আরো ভালো হয়। কারণ আমরা সবাই জানি সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার, এটা তো অস্বীকার করার উপায় নেই; মাশরাফি বিশ্বের অন্যতম সেরা বোলার বলে আমি বিশ্বাস করি। তো এখন যদি আইনিভাবে একটা পদক্ষেপ নেয়া হয় আমি বিশ্বাস করি যে ক্রীড়া মন্ত্রণালয় সেই ক্ষেত্রে উনাদেরকে সহযোগিতা করবে।'

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

সাকিব ভাই ও আমি যে যার মতো, তুলনা করা উচিত নয়: মিরাজ

সাকিব ভাই ও আমি যে যার মতো, তুলনা করা উচিত নয়: মিরাজ

সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

শেয়ারবাজার কারসাজি সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

‘দারুণ ফিলিংস’— শাকিবের বাড়ির গেটে মূত্রত্যাগ করে আয়াশ

‘দারুণ ফিলিংস’— শাকিবের বাড়ির গেটে মূত্রত্যাগ করে আয়াশ

সাকিবের বাড়ির ফটকে রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির মূত্রত্যাগের ভিডিও ভাইরাল

সাকিবের বাড়ির ফটকে রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির মূত্রত্যাগের ভিডিও ভাইরাল

নেপাল লিগে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান

নেপাল লিগে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান

আরও পড়ুন

ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বাড়তি সুবিধা পান লিটন

বাড়তি সুবিধা পান লিটন

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম