Logo
Logo
×

Advertisement

খেলা

গার্দিওলার বিদায়ের ‘গুঞ্জনে’ পার্লামেন্টে মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:০০ পিএম

গার্দিওলার বিদায়ের ‘গুঞ্জনে’ পার্লামেন্টে মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Advertisement

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এখনও বাকি থাকলেও কোচ পেপ গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা থামছে না। তার ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা এবার ফুটবল অঙ্গন ছাড়িয়ে পৌঁছে গেছে যুক্তরাজ্যের রাজনৈতিক কেন্দ্রেও। ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একইসঙ্গে বহু বছর পর লিগ শিরোপা জেতা তার প্রিয় ক্লাব আর্সেনালকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে স্টারমার বলেন, ম্যানচেস্টারের অন্যতম সফল ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে গার্দিওলার অবদান উল্লেখযোগ্য এবং প্রায় এক দশকের সাফল্যের জন্য তিনি প্রশংসার দাবিদার। তার মন্তব্যের মাধ্যমে গার্দিওলার সম্ভাব্য বিদায় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে আর্সেনালের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের বিষয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি ক্লাবটির সাফল্যকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আনন্দ প্রকাশ করেন। দীর্ঘ সময় পর ক্লাবটি আবারও নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় ফিরেছে বলে মন্তব্য করেন তিনি।

তবে স্টারমারের এই মন্তব্যের পর গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। কয়েকদিন আগেও গার্দিওলা জানিয়েছিলেন, তার চুক্তির এখনও এক বছর বাকি রয়েছে। কিন্তু সাম্প্রতিক ম্যাচের পর তার বক্তব্যে কিছুটা পরিবর্তনের আভাস পাওয়া গেছে। তিনি জানান, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই আলোচনা করবেন এবং মৌসুম শেষ হওয়ার আগেই নিজের সিদ্ধান্ত পরিষ্কার করবেন।

অন্যদিকে বিভিন্ন ইংলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘ এক দশকের অধ্যায়ের সমাপ্তি টেনে এই মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিকে বিদায় জানাতে পারেন গার্দিওলা। এমনও গুঞ্জন রয়েছে, তার জায়গায় দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক সহকারী ও কোচ এনজো মারেসকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির আপিল

প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির আপিল

সিটির বিরুদ্ধে রায়: প্রয়োজনে ব্যবস্থা নেবে ইংলিশ এফএ

সিটির বিরুদ্ধে রায়: প্রয়োজনে ব্যবস্থা নেবে ইংলিশ এফএ

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ক্লাব চেয়ারম্যান

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ক্লাব চেয়ারম্যান

সিটির বিরুদ্ধে প্রমাণিত ১১৪টি অভিযোগে কী ছিল?

সিটির বিরুদ্ধে প্রমাণিত ১১৪টি অভিযোগে কী ছিল?

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

‘বিতর্কিত সিদ্ধান্তে’ হালান্ডকে গোল দিয়ে দায়িত্ব হারালেন ২ কর্মকর্তা

‘বিতর্কিত সিদ্ধান্তে’ হালান্ডকে গোল দিয়ে দায়িত্ব হারালেন ২ কর্মকর্তা

আরও পড়ুন

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম