Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপের আগে পর্তুগিজ তারকার অনন্য রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:২২ এএম

বিশ্বকাপের আগে পর্তুগিজ তারকার অনন্য রেকর্ড

ব্রুনো ফের্নান্দেস। সংগৃহীত ছবি

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে নিজের ২১তম অ্যাসিস্ট করে তিনি ভেঙে দিয়েছেন থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার যৌথ রেকর্ড।

এর আগে এক মৌসুমে সর্বোচ্চ ২০টি অ্যাসিস্টের রেকর্ড ছিল আর্সেনালের সাবেক তারকা অঁরি ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার দখলে। তবে রোববার ব্রাইটনের বিপক্ষে ম্যাচে সতীর্থের গোলে সহায়তা করে ব্রুনো এককভাবে নতুন রেকর্ডের মালিক হন।

ম্যাচে একটি কর্নার কিক থেকে ব্রুনোর বাড়ানো বল হেড করে জালে পাঠান প্যাট্রিক ডরগু। সেই গোলের মাধ্যমেই কাঙ্ক্ষিত ২১তম অ্যাসিস্ট পূর্ণ করেন এই পর্তুগিজ তারকা।

২০২০ সালে স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ব্রুনোর জন্য চলতি মৌসুমটি ছিল দারুণ সফল। অ্যাসিস্ট রেকর্ডের পাশাপাশি তিনি করেছেন ৮টি গোল এবং দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জিতেছেন প্রিমিয়ার লিগ প্লেয়ার অব দ্য সিজন পুরস্কারও।

রেকর্ড গড়ার পর প্রতিক্রিয়ায় ব্রুনো বলেন, প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলার থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার পাশে নিজের নাম দেখতে পারাটা তার জন্য অত্যন্ত গর্বের।

তবে এই অর্জনের কৃতিত্ব একা নিতে চান না তিনি। ব্রুনোর ভাষ্য, সতীর্থরা তার তৈরি সুযোগগুলো কাজে লাগাতে না পারলে এই রেকর্ড সম্ভব হতো না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

আরও পড়ুন

টেস্টের নতুন বিশ্বরেকর্ড গড়লেন রাবাদা

টেস্টের নতুন বিশ্বরেকর্ড গড়লেন রাবাদা

রোনালদোকে নিয়ে নতুন ধোঁয়াশা, সঙ্গে আরও এক দুঃসংবাদ পর্তুগালের

রোনালদোকে নিয়ে নতুন ধোঁয়াশা, সঙ্গে আরও এক দুঃসংবাদ পর্তুগালের

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম