Logo
Logo
×

Advertisement

খেলা

পারিশ্রমিক না পাওয়ায় ডিপিএলের ম্যাচ বয়কট করল ব্রাদার্স

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০১:৪৭ পিএম

পারিশ্রমিক না পাওয়ায় ডিপিএলের ম্যাচ বয়কট করল ব্রাদার্স

সংগৃহীত

Advertisement

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ঘটেছে বিরল এক ঘটনা। নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত থাকলেও ম্যাচে অংশ নেয়নি ব্রাদার্স ইউনিয়ন। ফলে নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ওয়াকওভারে জয়ী ঘোষণা করেছেন ম্যাচ কর্মকর্তারা।

শুক্রবারের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা টসে অংশ নেননি। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দলীয় তালিকাও জমা দেওয়া হয়নি। এ কারণে লিগের প্রচলিত নিয়ম অনুসারে ম্যাচটি অগ্রণী ব্যাংকের পক্ষে নিষ্পত্তি করা হয়।

খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিককে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্রিকেটাররা দাবি করেন, দীর্ঘদিন ধরে তাদের পাওনা অর্থ পরিশোধ করা হয়নি। ম্যাচের দিন সকালে ক্লাব কর্তৃপক্ষ সামান্য কিছু অর্থ দেওয়ার প্রস্তাব দিলেও তাতে সন্তুষ্ট হননি তারা। ফলে সম্মিলিতভাবে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। বিষয়টির সমাধানে তারা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।

চলতি মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের পারফরম্যান্সও হতাশাজনক। ১২ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে দলটি পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে। অন্যদিকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পাওয়া এই জয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ৯ ম্যাচে পাঁচ জয় ও ১০ পয়েন্ট নিয়ে দলটি এখন টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

কোচ-বিসিবি মুখোমুখি

কোচ-বিসিবি মুখোমুখি

নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ, আলোচনায় যে ২ নাম

নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ, আলোচনায় যে ২ নাম

জাতীয় ক্রিকেট লিগে ‘ফাইনাল’

জাতীয় ক্রিকেট লিগে ‘ফাইনাল’

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

জাতীয় দলের কোচ হতে চান সুজন

জাতীয় দলের কোচ হতে চান সুজন

আরও পড়ুন

মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা

মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা

রোনালদোর ‘অবসর’ ভেঙে ফেরার নেপথ্যে যে কারণ

রোনালদোর ‘অবসর’ ভেঙে ফেরার নেপথ্যে যে কারণ

‘তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক থাকতে হবে’ — কাদের বললেন মেসি?

‘তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক থাকতে হবে’ — কাদের বললেন মেসি?

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম