Logo
Logo
×

Advertisement

খেলা

রানার গতি নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

রানার গতি নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

Advertisement

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আজ সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে দুই দল।

এদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের তরুণ তারকা পেসার নাহিদ রানাকে নিয়ে বেশ চিন্তিত মনে হলো অস্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিসকে।

বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এখন নাহিদ রানাকে নিয়ে। গত মার্চে মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি। পরের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৮ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা।

নাহিদ যে এবার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্যও বড় চ্যালেঞ্জ হতে পারেন, সেটি ভালোভাবেই জানেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইংলিস।

তিনি বলেন, ‘আমি যে খুব বেশি তার বোলিং দেখেছি, তা নয়। কিন্তু যতটুকু দেখেছি, খুব ভালো বোলার সে, খুবই সম্ভাবনাময় একজন। লম্বা, জোরে বল করতে পারে— এমন কম্বিনেশন খুব চমৎকার ব্যাপার। আমাদের সবার জন্যই তাকে সামলানো বেশ কঠিন হতে যাচ্ছে।’

বাংলাদেশের স্পিন আক্রমণের অন্যতম ভরসা রিশাদ হোসেনের অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলার অভিজ্ঞতাও আছে। সর্বশেষ বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি। তাঁর সঙ্গে ও বিপক্ষে ওই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা এই সিরিজেও কাজে আসবে বলে বিশ্বাস ইংলিসের।

তিনি বলেছেন, ‘সে আসলেই খুব ভালো একজন বোলার। বিগ ব্যাশে খেলেছে, তাই আমার মনে হয় আমাদের বেশ কয়েকজন তাকে ভালোভাবেই দেখেছে। স্বাভাবিকভাবেই, ম্যাথু ওয়েড আমাদের কোচিং স্টাফে আছে, সঙ্গে এলিসও আছে—হোবার্টে তারা রিশাদকে খুব কাছ থেকে দেখেছে। তাই তাকে নিয়ে যে আমাদের দলের ভেতর আলোচনা হবে, সেটা একদম নিশ্চিত।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

নাহিদ রানাকে না পেয়ে আক্ষেপে পুড়ছে বাংলাদেশ

নাহিদ রানাকে না পেয়ে আক্ষেপে পুড়ছে বাংলাদেশ

অতিরিক্ত বোলিংয়ের কারণেই কি নাহিদের ইনজুরি, যা বললেন নাফিস

অতিরিক্ত বোলিংয়ের কারণেই কি নাহিদের ইনজুরি, যা বললেন নাফিস

জিম্বাবুয়েতে নাহিদ রানাকে খেলানো প্রয়োজন ছিল: হাবিবুল

জিম্বাবুয়েতে নাহিদ রানাকে খেলানো প্রয়োজন ছিল: হাবিবুল

অস্ট্রেলিয়া সফর শেষ নাহিদের

অস্ট্রেলিয়া সফর শেষ নাহিদের

মাশরাফি–রুবেলকে ছাড়িয়ে নাহিদের রেকর্ড

মাশরাফি–রুবেলকে ছাড়িয়ে নাহিদের রেকর্ড

আরও পড়ুন

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম