Logo
Logo
×

Advertisement

খেলা

অস্ট্রেলিয়া সফর শেষ নাহিদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম

অস্ট্রেলিয়া সফর শেষ নাহিদের

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে পেসার নাহিদ রানাকে পাচ্ছে না বাংলাদেশ।

Advertisement

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ সিরিজে পেসার নাহিদ রানাকে পাচ্ছে না সফরকারীরা। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই গতিতারকা।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলের পাঁচ ক্রিকেটারের চোট ও পুনর্বাসনের হালনাগাদ তথ্য শনিবার (২৫ জুলাই) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ পাশের পেশিতে চোট পান রানা। পরীক্ষায় গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়ে। বিসিবির মেডিকেল বিভাগের মতে, টিস্যু সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে  এরপর বোলিংয়ের পূর্ণ প্রস্তুতিতে ফিরতে আরও দুই থেকে চার সপ্তাহ লাগবে। সব মিলিয়ে তার সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।    

বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১৪ জুলাই গ্রেড-১ হ্যামস্ট্রিং চোটে পড়লেও পুনর্বাসনে ভালো অগ্রগতি করছেন। ২৯ জুলাই থেকে তিনি আবার বোলিং শুরু করবেন। ১২ আগস্টের দিকে তার ফিটনেস পরীক্ষা হবে। প্রথম টেস্টে খেলার সম্ভাবনা কম থাকলেও, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন এই পেসার। 

চোট কাটিয়ে ফেরার পথে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। বাঁ পায়ের কাফ মাসলের চোটের চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন এবং সম্প্রতি প্লেটলেট-রিচ প্লাজমা (পিআরপি) চিকিৎসা নিয়েছেন। ২৮ জুলাই থেকে ধাপে ধাপে দৌড় ও ফিটনেস কার্যক্রম শুরু করবেন। ১৩ আগস্ট তার ফিটনেস মূল্যায়ন হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করা হতে পারে।

পেসার তানজিম হাসান সাকিব এখনও পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। সবশেষ স্ক্যান ও বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, আরও আট থেকে দশ সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে। এরপর আবার স্ক্যান করা হবে। তার মাঠে ফেরার সম্ভাবনা বছরের শেষ দিকে।

পেসার মুস্তাফিজুর রহমানও ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট থেকে সেরে উঠছেন। তিনি প্রতিদিন পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। জুলাইয়ের শেষ দিকে তার ফিটনেস পরীক্ষা হবে। পরিকল্পনা অনুযায়ী বোলিংয়ের চাপ সামলাতে পারলে ১৮ আগস্টের পর তাকে পুরোপুরি পাওয়া যেতে পারে।a

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২২ আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। অস্ট্রেলিয়ার মাটিতে ২০০৩ সালের পর এটি হবে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

আমরা অনেকদিন ধরে রুমে বসা: পাকিস্তানের কাছে হারের পর লিটন

আমরা অনেকদিন ধরে রুমে বসা: পাকিস্তানের কাছে হারের পর লিটন

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

টসের আগেই বাংলাদেশ জানল, সেমিফাইনালে তারা

টসের আগেই বাংলাদেশ জানল, সেমিফাইনালে তারা

আরও পড়ুন

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম