Logo
Logo
×

Advertisement

খেলা

স্কটল্যান্ডকে ব্রাজিলের থেকে শক্তিশালী মনে করেন মরক্কোর কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৫৯ এএম

স্কটল্যান্ডকে ব্রাজিলের থেকে শক্তিশালী মনে করেন মরক্কোর কোচ

মরক্কোর কোচ কোচ ওয়াহবি।

Advertisement

ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী ও উপভোগ্য ম্যাচে ১–১ গোলে ড্র করে বিশ্বকাপে শক্ত অবস্থান তৈরি করেছে মরক্কো। গত আসরে সেমিফাইনাল খেলা এই দলটি এবার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে এসেছে এবং শুরু থেকেই নিজেদের শক্তির জানান দিচ্ছে।

শনিবার (২০ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২১তম মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তবে ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পুরো ম্যাচেই সমানে সমান লড়াই করে আটলাস লায়ন্সরা।

এই ড্রয়ের ফলে ফিফা র‍্যাংকিংয়ে রেকর্ড উন্নতি করে ষষ্ঠ স্থানে উঠে এসেছে মরক্কো। তবে দলটির কোচ ওয়াহবি বলেছেন, এই সাফল্যে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে দলকে।

সাংবাদিকদের তিনি বলেন, স্কটল্যান্ড শারীরিকভাবে শক্তিশালী এবং দ্বিতীয় বল ও এরিয়াল ডুয়েলে তারা বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ব্রাজিলও শক্তিশালী ছিল, তবে আমাদের সংগঠিত রক্ষণভাগ ধরে রেখে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।

তিনি আরও জানান, ম্যাচ নিয়ন্ত্রণে রাখা, অযথা আক্রমণ–প্রতিআক্রমণের খেলায় না জড়ানো এবং চাপ সামলে খেলা হবে মূল লক্ষ্য। প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ ফুটবলাররা দলের জন্য বড় শক্তি হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ব্রাজিলের বিপক্ষে খেলতে নামা ৬ জন খেলোয়াড় বর্তমানে প্রিমিয়ার লিগে খেলছেন, যাদের মধ্যে ইসা দিওপ, সাদি রিয়াদ, নুসাইর মাজরাউই এবং তালবি উল্লেখযোগ্য। চোটের কারণে নায়েফ আগুয়ের্ড না থাকলেও দলটি ভারসাম্য বজায় রেখে মাঠে নেমেছিল। 

মরক্কো কোচ স্বীকার করেন, বিশ্বকাপের আগে কিছু বিষয় ঠিক করা গেলে ভালো হতো, তবে এখন দল টুর্নামেন্টের মধ্যেই সেসব সামলে নিচ্ছে। তার মতে, দল এখন শান্ত ও পরিকল্পিতভাবে এগোচ্ছে এবং কোনোভাবেই আতঙ্কিত নয়।

গ্রুপে স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে, আর মরক্কোর সংগ্রহ ১ পয়েন্ট। পরবর্তী ম্যাচগুলোতে উন্নতি করাই এখন তাদের মূল লক্ষ্য।

মরক্কো আগামী বুধবার আটলান্টায় হাইতির বিপক্ষে এবং স্কটল্যান্ড একই সময়ে মায়ামিতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে।     

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সেভেনআপ

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সেভেনআপ

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

আরও পড়ুন

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম