Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর আর্জেটাইন ইকুয়েডরের কোচের পদত্যাগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৩৩ পিএম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর আর্জেটাইন ইকুয়েডরের কোচের পদত্যাগ

তরুণ ফুটবলারদের নিয়ে একটি প্রতিশ্রুতিশীল দল গড়ে তোলাই সবচেয়ে বড় অর্জন মনে করেন সেবাস্তিয়ান বেকাসেসে।

Advertisement

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পরই ইকুয়েডর জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সেবাস্তিয়ান বেকাসেসে। 

মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় সহ-আয়োজক মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর ম্যাচ শেষেই নিজের সিদ্ধান্ত জানান আর্জেন্টাইন এই কোচ।

সংবাদ সম্মেলনে বেকাসেসে বলেন, আমাদের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম—ইকুয়েডরের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার—তা পূরণ করতে পারিনি। তাই বিদায় বলার সময় এসেছে।

বিদায়ের ঘোষণা দিতে গিয়ে আবেগও লুকাননি ৪৫ বছর বয়সি এই কোচ। খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া সমর্থনের কথা উল্লেখ করে তিনি জানান, এই দলটির সঙ্গে আরও কাজ করার ইচ্ছা ছিল। তবে শেষ ষোলোয় উঠতে না পারায় দায়িত্ব ছাড়াকেই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচের মূল্যায়ন করতে গিয়ে বেকাসেসে বলেন, স্বাগতিক সমর্থকদের প্রবল উৎসাহে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় তার দল। প্রথমার্ধে প্রতিপক্ষের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি।

তিনি বলেন, প্রথমার্ধে আমরা পুরোপুরি পিছিয়ে ছিলাম। পরে লড়াইয়ে ফিরেছিলাম, কিন্তু সেই গুরুত্বপূর্ণ গোলটি আর করতে পারিনি।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও নিজের সময়টিকে পুরোপুরি ব্যর্থ মনে করছেন না বেকাসেসে। তার মতে, তরুণ ফুটবলারদের নিয়ে একটি প্রতিশ্রুতিশীল দল গড়ে তোলাই তার সবচেয়ে বড় অর্জন।

তিনি বলেন, এই দলের প্রকৃত উত্তরাধিকার খেলোয়াড়দের। ইকুয়েডরের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে তরুণ দলগুলোর একটি। আমার কোনো অভিযোগ নেই, আছে শুধু কৃতজ্ঞতা। খেলোয়াড় ও সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আজীবন মনে থাকবে।

সূত্র: গোল ডট কম

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

আরও পড়ুন

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

জব্দ মোবাইল ফেরত চেয়ে সাইবার অপরাধ সংস্থাকে রিজওয়ানের চিঠি

জব্দ মোবাইল ফেরত চেয়ে সাইবার অপরাধ সংস্থাকে রিজওয়ানের চিঠি

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম